শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন”

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৩০৪ Time View

সকাল নারায়ণগঞ্জ :

“আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন” করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পুলিশ স্টাফ কলেজের মাঠে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের  অ্যাডিশনাল আইজিপি ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি মোঃ ছিবগাত উল্লাহ, পিপিএম বর্নাঢ্য ক্রীড়া টুর্ণামেন্ট আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ এর শুভ উদ্বোধন করেন।

অ্যাডিশনাল আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিনরাত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। তাঁদের মানসিক ও চিত্ত বিনোদনের জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে বর্তমান বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ ক্রিকেট খেলা নিয়ে আইজিপি কাপ আয়োজন করা হয়েছে। 

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪-২৫ অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে এবং এ জন্য কমিটির সকল সদস্যসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। 

তিনি আরও বলেন, এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ”বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব” দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের মাধ্যমে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব আরো সমৃদ্ধ হবে। পরবর্তীতে, এসব খেলোয়াড়গণকে বিসিবির আন্ডারে পর্যাক্ত ও যথাযথ কোচিং এর ব্যবস্থা করা হবে, যাতে পুলিশের এসব প্রতিভা সঠিক পথের দিশা পায়। অদূর ভবিষ্যতে জাতীয় ক্রিকেট দলে বাংলাদেশ পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান, বিপিএম।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ এর আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪-২৫ টুর্নামেন্টে বিভিন্ন ইউনিটের মোট ১৯ টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসসি ও ডিএমপি পরস্পরের মুখোমুখি হয়,  বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি ড্র হয়। 

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি (এডমিন ও ফিন্যান্স), ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স), অধিনায়ক, ৫ এপিবিএন; উপ-পুলিশ কমিশনার, মিরপুর বিভাগ ডিএমপিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, সার্পোটিং স্টাফ, প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu