শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

“নারায়ণগঞ্জ জেল প্রিমিয়ার লীগ” টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৯ Time View

সকাল নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ জেলা কারাগারে “নারায়ণগঞ্জ জেল প্রিমিয়ার লীগ” টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা কারাগারে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই ব্যতিক্রমী টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রধান অতিথির বক্তব্যে ডিসি বলেন, কারাগার এখন শুধুমাত্র বন্দিশালা নয়, এটি একটি সংশোধনাগার। কারাবন্দিদের সুস্থ বিনোদন ও পুনর্বাসনের জন্যই এমন আয়োজন করা হয়েছে। অনেকেই হয়তো রাগের বশে, আবেগপ্রবণ হয়ে বা না বুঝে অপরাধে জড়িয়েছেন। তবে এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে তাদের পরিবার ও সন্তানদের ওপর। বন্দিদের অনুপ্রাণিত করে তিনি বলেন, এই পৃথিবীতে যারাই বড় হয়েছেন, তারা পরিশ্রম করেই হয়েছেন। তাই ভালো পথে ফিরে আসতে হবে, সুস্থ জীবনে ফিরতে হবে। আমরা আপনাদের দেখাতে চাই জীবন অনেক সুন্দর।

তিনি মাদকসহ অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, কারাগারের কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণ করে বন্দিরা যেন স্বাবলম্বী হয়ে সমাজের মূল স্রোতে ফিরতে পারে, সেজন্য কাজ করতে হবে।

টি-১০ পদ্ধতির এই টুর্নামেন্টে ভাইকিংস, সাইক্লোন, অলস্টার, থান্ডার বোল্টস ও ভিক্টোরিয়ান্স নামে মোট পাঁচটি দল অংশগ্রহণ করবে। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল ফাইনালে একে অপরের মুখোমুখি হবে।

এই ব্যতিক্রমী আয়োজন দেখতে নারায়ণগঞ্জ জেলা কারাগারের ১,২৪৪ জন বন্দি উপস্থিত ছিলেন। এর মধ্যে ১,১৯৭ জন পুরুষ ও ৪৭ জন নারী বন্দি। বন্দিদের মধ্যে সাজাপ্রাপ্ত ২৫২ জন এবং বিচারাধীন বন্দি ৯৯২ জন বলে জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ, জেলার মো. মামুনুর রশিদসহ অন্যান্য কারা কর্মকর্তাবৃন্দ।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu