শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

আই ই,ই,ই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এর নবনির্বাচিত চেয়ার অধ্যাপক আরেফিন।

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৯ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

মোঃ হাফিজুর রহমান টুংগীপাড়া উপজেলা প্রতিনিধি  IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এর চেয়ার  অধ্যাপক আরেফিন

চুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক এবং প্রাক্তন বিভাগীয় প্রধান, বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগে কর্মরত বিশিস্ট কম্পিউটার প্রকৌশলী, IEEE-র সিনিয়র সদস্য ড. মোহাম্মদ সামসুল আরেফিন IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এর  চেয়ার নির্বাচিত হয়েছেন ।

 

অদ্য জানুয়ারী ২৮, ২০২৩ খ্রি: তারিখে  IEEE   কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এর  Annual General Meeting and Award Ceremony 2022 এ ড. আরেফিন কে IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এর  চেয়ার হিসেবে ঘোষণা করা হয়। নবনির্বাচিত  অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন ইতিপূর্বে IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এর ভাইস-চেয়ার (টেকনিক্যাল), ভাইস-চেয়ার (এক্টিভিটি)  এবং কনফারেন্স কোঅর্ডিনেটর এর দায়িত্ব পালন করেন।

 

 

ড. মোহাম্মদ সামসুল আরেফিন ২০১৮-২০২০ মেয়াদে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির  জাতীয় নির্বাহী কমিটির ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ড.  আরেফিন  বাংলাদেশ কম্পিউটার সোসাইটি চট্টগ্রাম ব্রাঞ্চের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি IEB এবং BCS ফেলো এবং ACM সদস্য।

 

 

ড. আরেফিন একজন স্বনামধন্য অধ্যাপক ও গবেষক । তাঁর গবেষণার বিষয় হল privacy preserving data publishing and mining, NLP, IoT, big data management, social network data analysis, green computing and IT for education, agriculture and environment। বিভিন্ন রেফারড জার্নাল এবং কনফারেন্সে তাঁর একশত ত্রিশটির উপর প্রকাশনা রয়েছে এবং তিনি চল্লিশের অধিক keynote / invited স্পীচ প্রদান করেছেন।

 

 

বিভিন্ন সময় অধ্যাপক আরেফিন  চুয়েট শিক্ষক সমিতির সভাপতি, সহ-সভাপতি , কোষাধ্যক্ষ এবং  IEB কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশন এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন  করেছেন | তিনি বাংলাদেশের প্রথম ক্যাম্পাস ভিত্তিক আইটি বিজনেস ইনকিউবেটর, শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর, চুয়েট এর  প্রাক-সম্ভাব্যতা যাচাই দলের সদস্য ছিলেন। তাঁর নেতৃত্বে দেশে প্রথমবারের মত বিগ ডাটা, আইওটি এবং মেশিন লার্নিং শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।

 

 

ড. আরেফিন উল্লেখযোগ্য সংখ্যক ইন্টারন্যাশনাল জার্নাল এর রিভিউয়ার, কনফারেন্স এবং সিম্পোজিয়াম এর অর্গানাইজিং কমিটি, টেকনিকাল প্রোগ্রাম কমিটির সদস্যসহ বিবিধ দায়িত্ব পালন করেছেন। তিনি BIM  ২০২৩ এর জেনারেল চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিভিন্ন বিশবিদ্যালয়ের সিলেবাস প্রণয়ন এর সাথে সরাসরি জড়িত থেকে OBE-based সিলেবাস প্রণয়নে সার্বিক  সহায়তা করেছেন।

 

 

ডা. আরেফিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল, পরীক্ষা কমিটি এবং সিলেকশন কমিটির সদস্য হিসেবে দায়িত্ত  পালন করছেন ।

 

চুয়েটে ড.  আরেফিন বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব যথা সিএসই বিভাগের বিভাগীয় প্রধান, ডঃ কিউ.কে. হল ও শামসেন নাহার খান হলের প্রভোস্ট, নিরাপত্তা উপদেষ্টা, সিএসই বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষা কমিটির চেয়ারম্যান, সিএসই বিভাগের পরিকল্পনা কমিটির চেয়ারম্যান, সিএইচএসআর’র  সদস্যসহ আরো বহুবিধ দয়িত্ব পালন করেছেন।

 

তিনি, চুয়েট বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাকালীন সিনিয়র সদস্য এবং ওয়ান বাংলাদেশ চট্টগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক। একজন কলাম লেখক এবং টিভি আলোচক হিসাবেও ড. আরেফিন এর  ভূমিকা উল্লেখযোগ্য। ব্যাক্তিগত ও প্রফেশনাল কাজে ড. আরেফিন ইতিমধ্যে জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভুটান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, মিসর, ভারত এবং চীন সফর করেছেন।

 

 

 

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu