শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানউন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও ব্যাগ বিতরণ অনুষ্ঠিত

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২৯৬ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮৬নং চরভুলুয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষার গুণগত মানউন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও ব্যাগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৮ নভেম্বর) উপজেলার সনমান্দী ইউপির ৮৬নং চরভুলুয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।

 

অনুষ্ঠান উদ্বোধন করেন ৮৬নং চরভুলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম খালেকুজ্জামান জীবন।

 

সনমান্দী ইউনিয়ন ১নং ওয়ার্ড সদস্য ফজলুল হক মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার এনামুল হক,সনমান্দী ইউনিয়ন পরিষদের মহিলা সংরক্ষিত সদস্য ১২৩ নং ওয়ার্ডের সদস্য সানোয়ারা আক্তার,সনমান্দী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফাসহ  প্রমুখ।

 

এসময় প্রধান অতিথি জাহিদ হাসান জিন্নাহ বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে উচ্চ শিক্ষার মূল ভিত্তি। আর সেই শিক্ষার সঙ্গে গুণগত মানের আপস করার কোনো সুযোগ নেই। শিক্ষার উন্নয়নের মাধ্যমেই সম্ভব দক্ষ, যোগ্য, সৃজনশীল এবং মানবিক মানুষ গড়ে তোলা। শিক্ষার মাধ্যমে উন্নত, সমৃদ্ধ, সুখীময় বাংলাদেশ গড়ে তুলতে হবে ’শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে।অভাব শুধু গুণগত বা মানসম্মত শিক্ষার। শিক্ষার মান বাড়বে শিক্ষকদের গুণে। শিক্ষার মান উন্নত করতে শিক্ষকের ভূমিকাই সর্বাধিক অগ্রগণ্য। অভিভাবকদের সচেতন করার দায়িত্বও শিক্ষকদের। শিক্ষকের দায়িত্ব পালনের জন্য শিক্ষককে আন্তরিক হতে হবে।

 

অনুষ্ঠানে ছিলেন সনমান্দী ইউনিয়ন যুবলীগ ১নং ওয়ার্ড সভাপতি সোহেল সরকার, যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হাসান,ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম, সজিব,সনমান্দী শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আল আমিন ও স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu