শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

বন্দরে মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ২

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৫৫১ Time View
বন্দরে মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ২
বন্দরে মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ণগঞ্জ: বন্দরে দেশীয় মদ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ এর একটি অভিযানকারী দল। গ্রেপ্তারকৃত রমজান ও পারভেজ বন্দর একরামপুর এলাকার বাসিন্দা।

শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে বন্দর কদমরসূল সাকিন সুইপার কলোনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৮ লিটার দেশীয় মদ ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন জানান, সুইপার কলোনীতে থাকা সুইপারদের স্বল্প পরিমানে দেশীয় মদ সেবন ও মজুদ রাখার আইনী বিধান রয়েছে। এই বিধানের অপব্যবহার করে একটি অপরাধী চক্র সুইপার কলোনীতে মদ ও গাঁজার আখড়া তৈরি করেছে। তাদের এই মদ ও গাঁজার আখড়ায় স্কুল কলেজে পডুয়া ছাত্ররা আসক্ত হচ্ছে। র‌্যাব-১১ এর অনুসন্ধানে ঘটনার সত্যতা পেয়ে মদ ও গাঁজার আখড়া বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য গত ৩০ নভেম্বর দিবাগত রাতে বন্দর কদমরসুল সাকিন সুইপার কলোনী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬৮ লিটার দেশী মদ ও ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম পক্রিয়াধীন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu