শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

নির্ঝরের উদ্যোগে মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে অয়ন ওসমানের জন্মদিন উদযাপন

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ৪১৩ Time View
নির্ঝরের উদ্যোগে মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে অয়ন ওসমানের জন্মদিন উদযাপন
নির্ঝরের উদ্যোগে মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে অয়ন ওসমানের জন্মদিন উদযাপন (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ানগঞ্জঃ গতকাল ২১ নভেম্বর রোজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের পুত্র নারায়ণগঞ্জ তরুণ ও যুব সমাজের অহংকার আলহাজ্ব একেএম অয়ন ওসমানের ৩২তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের জনপ্রিয় সাংগঠনিক সম্পাদক ও ২৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি অনাবিল নির্ঝরের উদ্যোগে নাসিক ২৫ নং ওয়ার্ড- লক্ষণখোলায় বাদ এশা মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল সহ কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটিতে অনাবিল নির্ঝর বলেন, “আজ ২১ নভেম্বর রোজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জবাসীর প্রিয় মানুষ, তরুণ ও যুব সমাজের অহংকার আমাদের অভিভাবক সম্মানিত একেএম অয়ন ওসমানের শুভ জন্মবার্ষিকী। এই দিন নারায়ণগঞ্জবাসীর আনন্দ ও খুশির দিন। ছাত্রসমাজের উৎসবের দিন। আমরা আমাদের প্রাণপ্রিয় নেতার শুভ জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। মহান সৃষ্টিকর্তা অয়ন ওসমান ভাইজান এবং তার পরিবারের সকলকে দীর্ঘায়ু দান করুক। আপনারা সকলেও তাদের জন্য দোয়া করবেন।”

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সোলাইমান শুভ, রিয়াজ আহমেদ, রোমান হোসেন, সানি হাসান, সিহাব, তুহিন, নিলয়, রোহান, রিজবী, খোকন, জয়, সিয়াম, ফাহিম, শাকিল, ইমন, দিহান, নুর মোহাম্মদ, তাহের আলী, ফয়সাল, রায়হান, রবিন, জুবায়ের, মেহেদি, উল্লাস সহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে একেএম অয়ন ওসমান ও তার পরিবার পরিজনের দীর্ঘায়ু কামনায় মোনাজাত শেষে কেক কেটে দিনটি জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu