শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ তরুণ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছেন-অয়ন ওসমান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৪১৩ Time View
অয়ন ওসমান
অয়ন ওসমান (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ তরুণ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছেন ইমতিনান ওসমান ওরফে অয়ন ওসমান। তিনি নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি শামীম ওসমান ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির একমাএ ছেলে।

অয়ন ওসমান (ছবি সকাল নারায়ানগঞ্জ)

১৩নভেম্বর বুধবার দুপুরে আমন্ত্রণ কনভেনশন সেন্টারে আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ত্রুেস্ট তুলে দিয়ে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে এমপি সেলিম ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই পুরস্কার তুলে দেন।

অয়ন ওসমান (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কৃত হয়ে ইমতিনান ওসমান ওরফে অয়ন ওসমান প্রতিক্রিয়ায় আরো বলেন, “এটা খুবই ভাল লাগার বিষ, যে আমি সর্বোচ্চ আয়কর প্রদানকারী তরুণ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছি। যে আয়কর দেশের উন্নয়নে মূল ভূমিকা পালন করে, সে আয়কর দিয়ে আমিও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পেরেছি।” 

অয়ন ওসমান (ছবি সকাল নারায়ানগঞ্জ)

তিনি আরও বলেন, “ট্যাক্সর বিষয়টি ভালভাবে চর্চা করতে হবে। একসময় আমার নিজেরও এই ট্যাক্স সম্পর্কে বসে ধারণা ছিল না। এখন ট্যাক্স দিতে গিয়ে অনেক কিছু সম্পর্কে ধারণা অর্জন হয়েছে। আমার কাছে অনেক তরুণ উদ্যোক্তা জানতে চেয়েছে, কিভাবে ট্যাক্স দিতে হয়। আমি তাদেরকে সহজভাবে ট্যাক্স সম্পর্কে ধারণা দিয়েছি। তাই তরুণ উদ্যোক্তাদের মাঝে ধারণা দিতে হবে। যেহেতু এই ট্যাক্সের উপর দেশের অনেক উন্নয়ন নির্ভর করে। তরুণ প্রজন্মের কাছে এটাকে গ্রহণযোগ্য করতে পারলে আরও বশি আয়কর আদায় করার সম্ভব হবে।” 

অয়ন আরো বেলন, “সর্বোচ্চ করদাতাদের পুরস্কৃত করাটা কর প্রদানের জন্য পজিটিভ দিক। আমাকে পুরস্কৃত করার মাধ্যমে আমাকে আরও উৎসাহিত  করা হয়েছে। আমি আগামী দিনে চেষ্টা করবো আরো আয়কর দেয়ার জন্য। আর বেশি আয়কর দিতে হলে আমার ব্যাবসাকেও আরও প্রমোট করতে হবে। এতে করে সার্বিকভাবে দেশেরই উন্নয়ন হচ্ছে। একই সাথে আমাকে পুরস্কৃত করার মাধ্যমে তরুণ উদ্যোক্তাদেরও উৎসাহিত করা হয়েছে। তারাও চেষ্টা করবে সর্বোচ্চ আয়কর দেয়ার জন্য। ফলে স্থানী পর্যায়ে ব্যাবসার প্রসার ঘটবে।”

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu