শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

দেশের স্বাধীনতার উদ্দেশ্য বিলিন হয়ে গেছে: আবুল কালাম

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ৩৪০ Time View
দেশের স্বাধীনতার উদ্দেশ্য বিলিন হয়ে গেছে: আবুল কালাম
দেশের স্বাধীনতার উদ্দেশ্য বিলিন হয়ে গেছে: আবুল কালাম (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম বলেন,

আমাদের সামনে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে কারন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে যে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলো। সেটা আজ হরণ করা হয়েছে। আজ দেশে গণতন্ত্র, বাক-স্বাধীনতা, মানুষের ভোটাধিকার, মৌলিক অধিকার নেই। বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রন করা হচ্ছে।

আমরা জাতির কাছে লজ্জিত ও দুঃখিত বিশেষ করে মুক্তিযুদ্ধাদের কাছে কারন তারা যে উদ্দেশ্যে দেশকে স্বাধীন করেছেন। আজ সেই উদ্দেশ্য বিলিন হয়ে গেছে।

সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় কালিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ পরিচিত সভা পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটি এম কামাল।

এ সময় সভাপতির বক্তব্যে এ্যাড. আবুল কালাম আরও বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের মিথ্যা মামলার শিকার হয়ে কারাবন্দি আছেন। এই সভা থেকে আমরা তার মুক্তি কামনা পাশাপাশি আল্লাহ রাবুল আলামিনের কাছে উনার দীর্ঘায়ু কামনা করছি।

তিনি ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী হওয়ার পরও একটি সাধারণ মামলার কারনে জামিন পাচ্ছে না। আর চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারছে না। অথচ অনেকেই আছে এমন মামলায় জামিন পেয়েছে এবং বিদেশে যাচ্ছেন।

কমিটির নেতাদের উদ্দেশ্যে বলেন, ২০০৬ থেকে ২০১৯ এই দীঘ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দর নির্দেশ মোতাবেক যার যার অবস্থান থেকে আমরা রাজপথে থেকেছি। যার পরিপেক্ষিতে এই সরকারের দেয়া হাজার হাজার মামলায় আমরা জর্জরিত হয়েছি। আর এই মামলার কারনে অনেক নেতাই পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন জীবন যাপন করছে। মহানগর বিএনপির পক্ষ থেকে সেই সকলর নেতাদের প্রতি সমবেদনা জানাই।

তিনি আরও বলেন, আমরা সাংগঠনিক ভাবে এগিয়ে যাচ্ছি বিএনপি এখন কাউন্সিলিং ছাড়া কোন কমিটি করবে না। আপনারা নিজেদেরকে সেই ভাবে গড়ে তুলুন।

অথচ আজ আমরা নেতৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে বিভিন্ন ব্যানারে আলাদা ভাবে কর্মসূচি পালন করছেন। যা দলের জন্য কখনই মঙ্গল জনক নয়। আমরা ব্যাক্তি স্বার্থে এটা করতে গিয়ে দলকে বলিদান করে ফেলছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu