শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

বিদায়বেলায় অঝোরে কাঁদলেন নারায়ণগঞ্জের সদ্য বিদায়ী আলোচিত পুলিশ সুপার হারুণ অর রশীদ।

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৫২৪ Time View
হারুণ অর রশীদ।
হারুণ অর রশীদ। (ছবি সকাল নারায়ানগঞ্জ)

বিদায়বেলায় আবেগাপ্লুত হয়ে অঝোরে কাঁদলেন নারায়ণগঞ্জের সদ্য বিদায়ী আলোচিত পুলিশ সুপার হারুণ অর রশীদ। এসময় সমবেত অনেক পুলিশ সদস্যের চোঁখেও নোনাজল দেখা গেছে।

পুলিশ হেডকোয়ার্টারে বদলি হওয়া নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদকে জেলা পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইনসে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

এসময় তিনি বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। বিএনপি-জামাত জোট সরকার আমার চাকরি খেয়ে ফেলেছিল। মাননীয় প্রধানমন্ত্রী আমার চাকরি ফিরিয়ে দিয়েছেন। আমি সবসময় মুক্তিযুদ্ধে স্বপক্ষে কাজ করেছি। যতদিন বেঁচে থাকবো, করব।

সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করতে গিয়ে সমালোচিত হয়েছেন বলে দাবি করে তিনি বলেছেন, সন্ত্রাসীর বিরুদ্ধে কাজ করতে গিয়ে সমালোচিত হয়েছি৷ আসলে এটা তদন্তে বের হবে৷

জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত বিদায়ী সংবর্ধনায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, ব়্যাব-১১ এর সিইও কর্ণেল কাজী শামসের উদ্দিন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, নূরে আলম, সুবাস সাহা, চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ৷

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu