বিশেষ প্রতিনিধি, সকাল নারায়ণগঞ্জ:
খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশে শূন্য পদের বিপরীতে কনস্টেবল থেকে এএসআই ( নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ সাদ্দাম হোসেনকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এই র্যাংক ব্যাজ পরিধান করানো হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ আমিনুর রহমান যৌথভাবে পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে এই র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
ব্যাজ পরিধান অনুষ্ঠান শেষে পুলিশ সুপার মহোদয় সদ্য পদোন্নতিপ্রাপ্ত এএসআই মোঃ সাদ্দাম হোসেনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সাথে আগামী দিনে পেশাদারিত্ব, সর্বোচ্চ শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে জনসেবায় অর্পিত দায়িত্ব পালনের জন্য তাঁকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।