শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

তারেক রহমানের ফেনী সফরকে স্বাগত জানিয়ে সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা মাসুদুর রহমানের নেতৃত্বে শোডাউন

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪৮ Time View

বিশেষ প্রতিনিধি, সকাল নারায়ণগঞ্জ:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ফেনী সফরকে স্বাগত জানিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশাল আনন্দ মিছিল ও শোডাউন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের মাদানী নগর মাদ্রাসা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুর রহমানের নেতৃত্বে এ স্বাগত শোডাউন ও অভিনন্দন মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন হাতে মহাসড়কের পাশে অবস্থান নেন এবং উৎসবমুখর পরিবেশে স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

শোডাউনকালে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুর রহমান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী আগমনকে কেন্দ্র করে দেশের আপামর জনগণ ও বিএনপির প্রতিটি নেতাকর্মী আজ অত্যন্ত আনন্দিত। প্রিয় নেতাকে নারায়ণগঞ্জের মাটি থেকে শুভেচ্ছা জানাতেই সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে আমাদের এই স্বতঃস্ফূর্ত অবস্থান ও শোডাউন।”

উক্ত শোডাউনে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu