বিশেষ প্রতিনিধি, সকাল নারায়ণগঞ্জ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ফেনী জেলা সফরকে স্বাগত জানিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশাল আনন্দ মিছিল ও শোডাউন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ মাদানী নগর মাদ্রাসা সংলগ্ন এলাকায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে এ স্বাগত মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়।
মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের ‘স্বাগতম স্বাগতম, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগতম’ সহ নানা ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
শোডাউন শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ যুবদল রাজপথে উজ্জীবিত। আমাদের প্রিয় নেতার আগমনকে স্বাগত জানাতে মহানগর যুবদলের প্রতিটি সদস্য ঐক্যবদ্ধভাবে মহাসড়কে অবস্থান নিয়ে আনন্দ ও সমর্থন ব্যক্ত করছে।”
উক্ত স্বাগত মিছিলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দসহ সিদ্ধিরগঞ্জ থানা এবং ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।