বিশেষ প্রতিনিধি, সকাল নারায়ণগঞ্জ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এঁর ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা’র সভাপতিত্বে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
আগামী ১ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সীমান্ত এলাকা এবং মহাসড়কে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। তিনি দায়িত্ব পালনকালে শতভাগ পেশাদারিত্ব, সর্বোচ্চ সতর্ক অবস্থান ও জনবান্ধব আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উক্ত ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সফরকালীন নিরাপত্তা ও মহাসড়কের নিরাপত্তায় নিয়োজিত সর্বস্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।