বিশেষ প্রতিনিধি, সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হানিফ সরদার।
এক বিবৃতিতে হানিফ সরদার তাঁর পরম বন্ধুর শারীরিক অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “অ্যাডভোকেট টিপু নারায়ণগঞ্জের গণমানুষ ও রাজপথের প্রাণপুরুষ। মহান আল্লাহর কাছে আকুল প্রার্থনা করি, তিনি যেন দ্রুত আমার প্রিয় বন্ধুকে পূর্ণ সুস্থতা দান করে পুনরায় আমাদের মাঝে ও জনগণের সেবায় ফিরিয়ে আনেন।”
উল্লেখ্য, গত সোমবার (২৮ সেপ্টেম্বর) প্যাথলজি পরীক্ষার রিপোর্টে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর শরীরে ডেঙ্গুর জীবাণু শনাক্ত হয়। তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান যে, কয়েক দিন তীব্র জ্বরে ভোগার পর পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।
বর্তমানে তিনি চিকিৎসকের নিবিড় পরামর্শে চিকিৎসাধীন রয়েছেন। বন্ধু হানিফ সরদার সহ দলীয় নেতাকর্মী, ব্যবসায়ী সমাজ ও শুভাকাঙ্ক্ষীরা এই জনপ্রিয় বিএনপি নেতার দ্রুত সুস্থতার জন্য নারায়ণগঞ্জবাসী ও দেশবাসীর কাছে খাস দোয়া চেয়েছেন।