শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জে আলোচিত শুভ হত্যা মামলার প্রধান আসামী ৩০ মামলার ‘মাদক সম্রাজ্ঞী’ ফতে সহ গ্রেফতার ৪

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ Time View

সকাল নারায়ণগঞ্জঃ 

বিশেষ প্রতিনিধি, সকাল নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেট এলাকায় চাঞ্চল্যকর শুভ চন্দ্র দাস (৩০) হত্যা মামলার প্রধান আসামী এবং ৩০টিরও বেশি মাদক মামলার আসামী ‘মাদক সম্রাজ্ঞী’ ফাতেমা বেগম ওরফে ফতেসহ আরও ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার কলাবাগান জাকিরশাহ অক্সিজেন ফ্যাক্টরী এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবির একটি চৌকস টিম।

গ্রেফতারকৃতরা হলেন:

১. ফাতেমা বেগম ওরফে ফতে (৬৫), স্বামী- ইসলাম

২. শাওন (২৭), পিতা- ইসলাম (উভয় সাং- আমলাপাড়া কেবিসাহা বাইলেন, নারায়ণগঞ্জ সদর)

৩. মোঃ বিশু (২৬), সাং- কলাবাগান, বন্দর, নারায়ণগঞ্জ

৪. ইসলাম (৭০), সাং- আমলাপাড়া কেবিসাহা বাইলেন, নারায়ণগঞ্জ সদর।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে সদর মডেল থানাধীন হকার্স মার্কেটের পেছনে দুর্গামণ্ডপের সামনের রাস্তা থেকে গলাচিপা এলাকার শুভ চন্দ্র দাসের গুলিবিদ্ধ ও চাকু দিয়ে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে নবাগত পুলিশ সুপার জনাব হাবিবুর রহমানের নির্দেশে তদন্তে নামে ডিবি। ডিবি পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করে ৩ আসামীকে গ্রেফতার করে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধার ও পরবর্তীতে নরসিংদী থেকে আসামী ধীমনকে গ্রেফতার করে।

ডিবি জানায়, ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে মাদক ব্যবসার দ্বন্দ্ব এবং জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত শুভ জামিনের শর্তে ফতের কেনা জমি থেকে ৩ শতক লিখে নেন। এছাড়া সম্প্রতি ফতের বাসায় মাদকবিরোধী পুলিশি অভিযানের পেছনে শুভকে সন্দেহ করছিল আসামীরা। মূলত এই ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে শুভকে হত্যা করা হয়।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu