শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

ফতুল্লায় সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান স্বপনের মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও দোয়া মাহফিল

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

সকাল নারায়ণগঞ্জঃ 

বিশেষ প্রতিনিধি, ফতুল্লা:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩শে সেপ্টেম্বর (বুধবার) সকাল ৭টায় ফতুল্লার চৌধুরী বাড়ি পারিবারিক মিলনায়তনে কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরবর্তীতে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এবং HWPL & BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় এই ফ্রী আই ক্যাম্প পরিচালিত হয়।

চিকিৎসা সেবা প্রদান করে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ‘গ্রীন আই হসপিটাল’। গ্রীন আই হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম সকাল থেকে দুপুর পর্যন্ত শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলাম, ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মাইনুদ্দিন দেওয়ান, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি বাবুল দেওয়ান এবং মহানগর কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কবির হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে কাজী সফিউল আলম কালাম, মোঃ হাবিব ও রাকিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী বলেন, “খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশন এবং আমাদের সংস্থার পক্ষ থেকে সমাজকল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং তা চলমান রয়েছে।” তিনি আরও জানান, আগামী ২৬শে সেপ্টেম্বর (শনিবার) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মরহুমের স্মরণে এক বিশাল স্মরণ সভার আয়োজন করা হবে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মরহুম খন্দকার লুৎফর রহমান স্বপন চেয়ারম্যান সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবার সাধ্য অনুযায়ী সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন, মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করেন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu