সকাল নারায়ণগঞ্জঃ
বিশেষ প্রতিনিধি, ঢাকা: পরিকল্পিত নগরায়নের অভাব এবং অনিয়ন্ত্রিত ব্যক্তিগত গাড়ির কারণে রাজধানী ঢাকা ক্রমাগত তীব্র যানজট ও পরিবেশগত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে ব্যক্তিগত গাড়ি ব্যবহার নিয়ন্ত্রণ, পথচারীদের জন্য প্রশস্ত ও নিরাপদ ফুটপাত নির্মাণ এবং সাইকেল ও গণপরিবহনবান্ধব সমন্বিত যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার জোর দাবি জানিয়েছেন পরিবেশ ও নগর পরিকল্পনাবিদরা।
সম্প্রতি আয়োজিত এক বিশেষ কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, হেড অব প্রোগ্রাম সৈয়দা অনন্যা রহমান, ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশের পলিসি অফিসার তালুকদার রিফাত পাশা এবং নাগরিক ফোরামের মো: শহিদুল ইসলাম ও ফিরোজ রহমান।
আলোচনায় বক্তারা উল্লেখ করেন, ঢাকা শহরের প্রায় ৭৬ শতাংশ যাতায়াত বা ট্রিপ সম্পন্ন হয় মাত্র দুই কিলোমিটারের মধ্যে। হেঁটে যাতায়াতের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি করা গেলে নগরবাসীকে সহজেই হাঁটায় উৎসাহিত করা সম্ভব। এতে ছোটখাটো দৈনন্দিন কাজে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের প্রবণতা অনেকাংশে কমে আসবে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব তুলে ধরে বক্তারা আরও বলেন, তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের পরিবহন খরচ ও পারিবারিক ব্যয় অনেকটাই বেড়ে গেছে। এ অবস্থায় ব্যক্তিগত গাড়ির অপ্রয়োজনীয় ব্যবহার নিয়ন্ত্রণ করা গেলে একদিকে যেমন জ্বালানি সাশ্রয় ও বায়ুদূষণ হ্রাস পাবে, অন্যদিকে নগরবাসীর যাতায়াত ব্যয় ও যানজট উল্লেখযোগ্য হারে কমে আসবে। এজন্য গণপরিবহন, হাঁটা ও সাইকেল চালানোকে আরও সাশ্রয়ী, নিরাপদ ও সহজলভ্য করার ওপর গুরুত্ব দেন তাঁরা।
অনুষ্ঠান থেকে নগর যাতায়াত ব্যবস্থা আধুনিকায়নে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য:
উক্ত আয়োজনে ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্টের কর্মকর্তাগণসহ বিভিন্ন সামাজিক ও নগর উন্নয়ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।