সকাল নারায়ণগঞ্জঃ
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট ২০২৬) সকাল ৮টায় পিরোজপুর পুলিশ লাইন্স মাঠে এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সোহরাব হোসাইন।
কিট প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ সদস্যদের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক বরাদ্দকৃত সরকারি মালামাল সুষ্ঠুভাবে বণ্টন এবং এসব মালামালের যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দক্ষতা বজায় রাখার পাশাপাশি সরকারি সরঞ্জাম ও মালামাল যথাযথভাবে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, একটি দক্ষ ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে প্রতিটি সদস্যের দায়িত্বশীলতা, শৃঙ্খলা এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, অভ্যন্তরীণ শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখা এবং পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।