সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারী জাগরণের অগ্রদূত, বিশিষ্ট কবি বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কবিতা পাঠ ও আবৃত্তির আয়োজন করেছে HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাড়া বাগে জান্নাত মসজিদ সংলগ্ন আঙ্গুরা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় একটি চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি বাবুল দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম।
প্রধান আলোচক ছিলেন BHDS-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক ও বন্দর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন দেওয়ান, ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. পারভীন আক্তার, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মো. জাহাঙ্গীর আলম প্রধান, সকাল নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক এবং জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছায়ানুর তালুকদার, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাধারণ সম্পাদক সামিরা সিদ্দিকী, জেলা কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী সফিউল আলম কালাম, মহানগর কমিটির সমাজকল্যাণ সম্পাদক মো. কবির হোসেন, ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক শাহিনা আক্তার কাজল, হাফেজ মাওলানা মো. আল আমিন, জেলা কমিটির সদস্য কবি সেলিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বন্দর থানা কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ক্বারী মো. রবিউল ইসলাম।
প্রধান আলোচকের বক্তব্যে মো. মোমেন ইসলাম বলেন, কবি বেগম সুফিয়া কামাল ছিলেন নারী জাগরণের অন্যতম অগ্রদূত। তাঁর নেতৃত্ব ও আদর্শে অনুপ্রাণিত হয়ে বাঙালি নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে এসেছে। তিনি বলেন, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা বিভিন্ন জাতীয় দিবস ও গুণীজনদের জন্ম-মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করে থাকে এবং সমাজে সচেতনতা সৃষ্টিতে নিয়মিত কাজ করছে।
আলোচনা সভায় বক্তারা বেগম সুফিয়া কামালের সাহিত্য, মানবতাবাদী আদর্শ, নারীর অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং সমাজ গঠনে তাঁর ভূমিকার ওপর আলোকপাত করেন। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আগামী ৭ আগস্ট নারায়ণগঞ্জ বন্দরের মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে BHDS-এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের বিষয়েও আলোচনা করা হয়।