শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

ফতুল্লার ৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশ ও পঞ্চায়েত কমিটির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ৭৮৬ Time View
ফতুল্লার ৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশ ও পঞ্চায়েত কমিটির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত (ছবি সকাল নারায়ানগঞ্জ)
ফতুল্লার ৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশ ও পঞ্চায়েত কমিটির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ণগঞ্জঃ

বিট পুলিশিং উপলক্ষে ফতুল্লার ৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশ ও পঞ্চায়েত কমিটির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ই মার্চ) বিকেলে ফতুল্লার দক্ষিণ নয়ামাটি ভাবীর বাজার এলাকায় হাজী আমির আলী রোডে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর সভাপতিত্বে এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন। 

তিনি বলেন, বিট পুলিশিং এর অর্থ হচ্ছে কোন  নিদিষ্ট শহর বা নগর এলাকায় জনগণ ও পুলিশের সমন্বয়ে গঠিত আইন ব্যবস্থা। যার দ্বারা ঔ এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে তথ্য ও সেবার মাধ্যমে আইনের সহায়তা করার মাধ্যমে সমাজ থেকে অপরাধ নির্মূল করার জন্য নিয়োজিত কমিটিকে বুঝায়। 

এছাড়াও তিনি বলেন, আপনার এলাকার বিভিন্ন সমস্যা যেমন কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, ইভটিজিং বা জঙ্গীবাদ নির্মূলে আমরা কাজ করছি। আপনারা অপরাধীর সম্পর্কে আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন।

অপরাধী যেই দলেরই হোক বা যে কোন ব্যক্তির ছেলেই হোক আমরা কাউকে ছাড় দেবো না। আমাদের বর্তমান পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম মহোদয়ের নির্দেশক্রমে এই জেলার কোথাও কোন অপরাধী বা মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় এনে সকল অপরাধীর বিচারের ব্যবস্থা  গ্রহন করা হবে।

আপনারা শুধু তথ্য দিন, আমরা পরিচয় গোপন রেখে সকল অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহন করবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানার ওসি (তদন্ত) শাহাদাত হোসেন, ওসি (অপারেশন) তরিকুল ইসলাম জুয়েল, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন, জেলা পরিষদের সদস্য মোস্তফা হোসেন চৌধুরী, ৬ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি এ কে এম আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আজির উদ্দিন আহম্মেদ প্রমুখ।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu