শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

খাঁনপুরে ঈদুল আজহার জামাতে মুসল্লিদের ঢল, গঠিত হলো ইসলামী কাফেলার আহ্বায়ক কমিটি

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১২৬ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের খাঁনপুর এলাকায় খাঁনপুর ঈদ জামাত কমিটি এবং ইসলামী কাফেলার উদ্যোগে পবিত্র ঈদুল আজহার জামাত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৬টা ২০ মিনিটে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

এছাড়াও মুসল্লিদের সুবিধার্থে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। দুই জামাতেই দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

এদিকে ঈদ জামাতকে কেন্দ্র করে ইসলামী কাফেলার নতুন কমিটি গঠনের পূর্বে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আয়োজকরা জানান, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হবে।

ঘোষিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সামাল সরদার এবং সদস্য সচিব করা হয়েছে অ্যাডভোকেট রফিক আহম্মেদকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আনোয়ার হোসাইন ভূইয়া, হানিফ কবির বাবুল, আসাদ্দুজ্জামান, হাজী লোকমান, সায়েদ আহম্মেদ, ইকবাল হোসাইনসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, খাঁনপুর এলাকায় ইসলামী কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu