সকাল নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ঈদের এই মহান শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের অন্যতম অঙ্গীকার। সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।”
মাসুকুল ইসলাম রাজীব দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সকল মানুষের সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি তিনি সবাইকে নিরাপদ, আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আযহা উদযাপনের আহ্বান জানান।