সকাল নারায়ণগঞ্জঃ
আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত বর্ণাঢ্য পুলিশ প্যারেড পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, সততা ও জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানান।
এদিকে, লালমনিরহাট জেলা পুলিশও ভার্চুয়ালি (জুম অ্যাপের মাধ্যমে) মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করে। লালমনিরহাট পুলিশ লাইন্স ড্রিলশেডে বড় পর্দায় সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল জনাব এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব সালমান ফারুক, আরআই পুলিশ লাইন্স, জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শফিকুল ইসলামসহ ট্রেনিং সেন্টারের অফিসার ও ফোর্স অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভায় প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে কল্যাণ প্যারেডে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান করেন। তিনি জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আরও মানবিক ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে লালমনিরহাট জেলা পুলিশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা পুলিশের সদস্যরা ভার্চুয়ালি আয়োজিত এই বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণের মাধ্যমে নতুন উদ্দীপনায় দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।