সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ইফতার মাহফিল আয়োজন করেছে নাগরিক সংগঠন আমার নারায়ণগঞ্জ। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় শহরের ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব-এ এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।
নাগরিক সংগঠন ‘আমার নারায়ণগঞ্জ’-এর আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, বিকেএমইএ-এর সাবেক সভাপতি ফজলুল হক ও বর্তমান সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল।
এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব-এর সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, বর্তমান সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জামায়াতে ইসলামীর মহানগর আমির মাওলানা আবদুল জব্বার, সাবেক আমির মাওলানা মাঈনুদ্দিন আহমাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুল এবং ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর আহ্বায়ক নিয়ামুর রশীদ বিপ্লব, সদস্য সচিব পপি রানী সরকার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, শওকত হাশেম শকু, আফসানা আফরোজ বিভা হাসান, আয়েশা আক্তার দিনা ও অসিত বরণ বিশ্বাস।
এছাড়া মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, দলিত নারী উন্নয়ন সংস্থার সভাপ্রধান সনু রানী দাস, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের অর্থ সম্পাদক ফারহানা মানিক মুনাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য জাহিদুল হক দিপু সঞ্চালনা করেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।