শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের অঙ্গীকার, নাগরিকদের সহযোগিতা চাইলেন সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৭০ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ ইয়াংস্টার ক্লাব ও টানবাজার স্টারস ক্লাবের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে টানবাজারের পদ্মা সিটি প্লাজায় আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন খান, প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মাজহারুল ইসলাম জোসেফ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ ইয়াংস্টার ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক। অনুষ্ঠানে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম সোলাইমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আবুল কাউসার আশা, আওলাদ হোসেন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, রোজা একটি ধর্মীয় ইবাদত হলেও এর শিক্ষা সামাজিক ও জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রোজা আমাদের ধৈর্য, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই ধৈর্য ও সংযমের চর্চার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি আরও বলেন, সকলের সহযোগিতা নিয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তর করতে নাগরিকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

নাগরিক দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, “শুধু প্রশাসন নয়, নগরবাসীকেও দায়িত্বশীল হতে হবে। যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধ করতে হবে। রাস্তাঘাটে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ে তুলবো।”

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। আয়োজকরা জানান, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu