সকাল নারায়ণগঞ্জঃ
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নারায়ণগঞ্জে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর ফতুল্লার দেওভোগ নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের আয়োজন করা এ মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ দোয়া পরিচালনা করা হয়, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত রোগমুক্তি কামনা করা হয়।
অনুষ্ঠানে অংশ নেন—
দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির হোসেন খান,
জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম,
বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক ও সাবেক যুবদল নেতা পারভেজ মল্লিক,
মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,
সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিদার খন্দকারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজক জাকির খান বলেন, “দেশনেত্রীর সুস্থতা শুধু বিএনপি নয়, গণতন্ত্রকামী সকল মানুষের জন্যই আশার বিষয়। আমরা তাঁর দ্রুত আরোগ্যের জন্য নিয়মিত দোয়া কর্মসূচি চালিয়ে যাব।”