শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

মমিন উল্লাহ ডেভিডের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২০২ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রয়াত মমিন উল্লাহ ডেভিডের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রয়াত মমিন উল্লাহ ডেভিডের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল চারটায় শহরের হোসিয়ারি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎স্মরণসভায় বক্তারা প্রয়াত ডেভিডের রাজনৈতিক অবদান, কর্মনিষ্ঠা এবং দলের প্রতি তাঁর নিষ্ঠার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে প্রয়াত মমিন উল্লাহ ডেভিডের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

‎নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার।


এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, এড. সরকার হুমায়ূন কবির, আব্দুস সবুর খান সেন্টু, আতাউর রহমান মুকুল, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বরকত উল্লাহ, ফারুক হোসেন রিপন, শওকত হাসেম শকু, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি, যুগ্ম আহ্বায়ক সাহেব উল্লাহ রোমান, মহানগর কৃষকদলের সভাপতি খন্দকার এনামুল হক, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu