শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

আজ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ টুর্নামেন্ট

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৪৩ Time View

আজ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ উগান্ডা। 

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ। প্রথমবারের মতো মর্যাদার এই আসর আয়োজন করছে বাংলাদেশ, যা বাংলাদেশের জন্য দারুণ এক মাইলফলকে পা রাখা। 

এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ১১ দেশ। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আছে ২০১২ সালের প্রথম আসরের দুই ফাইনালিষ্ট ভারত ও ইরান এবং চাইনিজ তাইপে, জার্মানি, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা, জাঞ্জিবার। ২০১২ সালে ভারতের পাটনায় হওয়া প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত; ইরান হয়েছিল রানার্সআপ। পঞ্চম হয়েছিল বাংলাদেশ।

এর আগে রবিবার সকালে হয়েছে আসরের ড্র। ১১ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে আছে ৫ দল। ‘বি’ গ্রুপ হয়েছে ৬ দল নিয়ে । স্বাগতিক বাংলাদেশ আছে গত আসরের চ্যাম্পিয়ন ভারতের গ্রুপে।  “এ” গ্রুপে : বাংলাদেশ ও ভারত ছাড়াও আছে থাইল্যান্ড, বাংলাদেশ, উগান্ডা ও জার্মানি। “বি” গ্রুপে গতবারের রানার্স-আপ ইরানের সঙ্গে আছে নেপাল, চাইনিজ তাইপে, পোল্যান্ড, কেনিয়া ও জাঞ্জিবার।

১৭ নভেম্বর প্রথম দিনে অনুষ্ঠিত হবে চার ম্যাচ। বেলা তিনটায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশ খেলবে উগান্ডার বিপক্ষে।  দ্বিতীয় ম্যাচে নেপাল খেলবে জাঞ্জিবারের বিপক্ষে। দিনের তৃতীয় ম্যাচে খেলতে নামবে ইরান, তাদের প্রতিপক্ষ পোল্যান্ড। আর দিনের শেষ ম্যাচে চাইনিজ তাইপের প্রতিপক্ষ কেনিয়া।

এক নজরে-

বাংলাদেশ:

# ২০০৫ সালে ভারতে এশিয়ান চ্যাম্পিয়নশিপ দিয়ে আন্তর্জাতিক কাবাডিতে শুরু বাংলাদেশের মেয়েদের। 

# এশিয়ান গেমস: ২০১০ (ব্রোঞ্জ), ২০১৪ (ব্রোঞ্জ), ২০১৮ (সপ্তম), ২০২২ (ষষ্ঠ)।

#দক্ষিণ এশিয়ান গেমস (এসএ গেমস): ২০০৬ (ব্রোঞ্জ), ২০১০ (রৌপ্য), ২০১৬ (ব্রোঞ্জ) ও ২০১৯ (ব্রোঞ্জ)।

# এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ: ২০০৫ (ব্রোঞ্জ), ২০২৫ (ব্রোঞ্জ)

# বিশ্বকাপ: ২০১২ (পঞ্চম)

উগান্ডা:

# ২০১২ নারী কাবাডি বিশ্বকাপে খেলা হয়নি উগান্ডার। বাংলাদেশের আসর দিয়ে বিশ্বকাপ কাবাডিতে পা পড়ছে উগান্ডার মেয়েদের।

#‘দ্য শি গ্ল্যাডিয়েটর্স’ নামে পরিচিত উগান্ডা জাতীয় নারী কাবাডি দল  আফ্রিকান চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী। ২০২৩ সালে প্রথমবারের মতো এই শিরোপা জয়ের পর ২০২৫ সালেও তা ধরে রাখে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu