শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

দলমত নির্বিশেষে নারায়ণগঞ্জের সকলকে ডেকে আলোচনায় বসবো: শামীম ওসমান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৪১৯ Time View
দলমত নির্বিশেষে নারায়ণগঞ্জের সকলকে ডেকে আলোচনায় বসবো: শামীম ওসমান
দলমত নির্বিশেষে নারায়ণগঞ্জের সকলকে ডেকে আলোচনায় বসবো: শামীম ওসমান (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ণগঞ্জ: ‘হাতে সময় খুব কম।আমাদের কিছু ভালো কাজ করা দরকার। দলমত নির্বিশেষে নারায়ণগঞ্জের সকলকে ডেকে আলোচনায় বসবো। আইনশৃঙ্খলা, যানজট, খেলার মাঠসহ বিভিন্ন সমস্যা হবে আলোচনার বিষয়। আমরা যদি যৌথভাবে এগিয়ে যাই তাহলে এই নারায়ণগঞ্জটা সুন্দর হবে।’

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার ইসদাইরে ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন নারায়ণগঞ্জ -৪ আসন সাংসদ একেএম শামীম ওসমান।

দলমত নির্বিশেষে নারায়ণগঞ্জের সকলকে ডেকে আলোচনায় বসবো: শামীম ওসমান (ছবি সকাল নারায়ানগঞ্জ)

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন।

নেপালে চলমান এসএ গেমসে বাংলাদেশী প্রতিযোগীদের পদক বিজয় প্রসঙ্গে শামীম ওসমান আরও বলেন, ‘নারায়ণগঞ্জে যেসব সুযোগ সুবিধা পাওয়া উচিত আমরা তা থেকে বঞ্চিত। এত কম সুযোগ সুবিধার মাঝেও সাব গেমসে আমরা ভারতকে ছপিয়ে ২২টা পদক ছিনিয়ে এনেছি। এ ধারাবাহিকতাকে রক্ষা করে আমাদের লাল ও সবুজ পতাকা সারা পৃথিবীতে মাথা উচু করে দাড় করাতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. মনিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জাহেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম বিল্লাহ, রেহেনা আক্তার, সেলিম রেজা প্রমুখ।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu