শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের কাছে কষ্টি পাথরের দুই মাথা বিশিষ্ট বিষ্ণু মূর্তি হস্তান্তর

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৬৪৯ Time View
মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের কাছে কষ্টি পাথরের দুই মাথা বিশিষ্ট বিষ্ণু মূর্তি হস্তান্তর
মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের কাছে কষ্টি পাথরের দুই মাথা বিশিষ্ট বিষ্ণু মূর্তি হস্তান্তর (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ণগঞ্জঃ মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের কাছে কষ্টি পাথরের দুই মাথা বিশিষ্ট বিষ্ণু মূর্তি হস্তান্তর করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার সাংবাদিকদের উপস্থিতিতে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের হাতে মূর্তিটি হস্তান্তর করেন স্থানীয় সাংবাদিক কাজী জহির রায়হান।

মূর্তি প্রাপ্তির বিষয়ে সাংবাদিক জহির রায়হান জানান, কিছু দিন পূর্বে মুন্সিগঞ্জের রামপাল কাজী কসবা ভজলপাড়া জামে মসজিদ সংলগ্ন পুকুরে মাছ ধরতে যান তিনি, স্থানীয় মোঃ দুলাল ও মোঃ মিজানুর রহমানকে সঙ্গে নিয়ে। মাছ ধরার এক পর্যায়ে তারা ভেবেছিলেন জালে সাথে একটি বড় আকারের মাছ ধরা পড়েছে। অনেক জাল টেনে দেখতে পান সেখানে বড় মাছ নয় অন্য কিছু। পানি দিয়ে পরিষ্কার করে দেখেন একটি কষ্টি পাথরের বিষ্ণ মূর্তি। মূর্তিটির ওজন ৭ কেজি ৮০০ গ্রাম। পরে জেলা প্রশাসকের ট্রেজার কক্ষে অফিসার ইলিয়াস প্রাপ্ত মূর্তিটি যথাযথ রেজিষ্টারে নাম তালিকাভূক্ত করেন।

মুর্তি গ্রহন করে জেলা প্রশাসক মুনুেজ্জামান তালুকদার বলেন, মুন্সিগঞ্জ অনেক ঐতিহ্যবাহী একটা জেলা। এখান থেকে অনেক মূল্যবান প্রতœতত্তের উপাদান সংগৃহিত হয়েছে। আমরা আজকে এই মূর্তিটি গ্রহন করলাম এবং যথাযথ কতৃপক্ষের মাধ্যমে হস্তান্তরের ব্যবস্থা করবো। মূর্তিটি সরকারের কাছে জমা দেওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন অনলাইন পোর্টাল জাগোনারায়ণগঞ্জ.কম এর সম্পাদক শহীদুল্লাহ রাসেল, নিউজ প্রাচ্যের ডান্ডি টুয়েন্টি ফোর ডট কমের বার্তা প্রধাণ মাসুদ রানা রনি, সিটি নিউজ.নেট এর বার্তা সম্পাদক মো: জুয়েল রানা, নিউজ প্রাচ্যের ডান্ডি টুয়েন্টি ফোর ডট কমের চিফ ফটো সাংবাদিক সাজ্জাদ খান, অনলাইন পোর্টাল জাগোনারায়ণগঞ্জ.কম এর স্টাফ রিপোর্টার গাফ্ফার লিটন, মো: দুলাল, মো: মিজানুর রহমান প্রমূখ

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu