শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

কাশীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামীলীগের নির্বাচিত নতুন কমিটি

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৬৮৬ Time View
কাশীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামীলীগের নির্বাচিত নতুন কমিটি
কাশীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামীলীগের নির্বাচিত নতুন কমিটি (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ানগঞ্জঃ কাশীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামীলীগের নির্বাচিত নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) ফতুল্লার বাংলাবাজার সরদার বাড়ী সংলগ্ন ডাইং মাঠে কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীর আয়োজনে কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল হোসেন এর সভাপতিত্বে এ পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি শামসুল হক।

এ সময় তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শাহাদাৎ বরণ করার পরে আমি এই কাশীপুরে অনেক বার এসেছি। যারা তখন নেতা ছিলেন এখন অনেকে নাই। এখানে কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচিত কমিটির সভাপতি দুলাল হোসেন আর সেক্রেটারী ছিলেন মোস্তফা। দুলাল হোসেন আর কাশিপুরের যে ৯ টা ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন করেছেন অনুমোদন দিয়েছেন এটাই বৈধ। একথা বলার জন্য আমি এখানে এসেছি। 

এছাড়াও তিনি বলেন, আপনারা জানেন নারায়ণগঞ্জের নেতা এ কে এম শামীম ওসমান। আমরা তার সাথে আছি এবং যে কয়দিন বাঁচবো তার রাজনীতিতে আমরা কাজ করে যাবো। 

এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক বি.এম শফিকুল ইসলাম সফি, বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাইয়ুম, কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মহিউদ্দিন মাহি, শ্রমিক লীগ নেতা জুয়েল প্রধান, নারায়ণগঞ্জ জেলা যুব শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক গাজী লিটন, রাজু প্রধান প্রমুখ ।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu