শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

রাজনীতি করতে আসছি এমপিগিরি করতে আসি নাই : শামীম ওসমান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৯৪৩০ Time View
রাজনীতি করতে আসছি এমপিগিরি করতে আসি নাই : শামীম ওসমান
রাজনীতি করতে আসছি এমপিগিরি করতে আসি নাই : শামীম ওসমান (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ানগঞ্জঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, আমি রাজনীতি করতে আসছি এমপিগিরি করতে আসি নাই। যখন আমাকে এমপি সাহেব, হ্যান-ত্যান বলা হয় তখন আমার ভালো লাগে না। মানুষের সেবা করতে আসছি।বুধবার (২৭ নভেম্বর) বিকেলে ফতুল্লার কাশীপুরে দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার চারতলা ভবনের ভিত্তি স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমার কাছে দুইবার মন্ত্রীত্ব আসছিল আমি হই নাই। আমার কাছে এগুলো ব্যাপার না। আমি শুধু মানুষের জন্য কাজ করতে চাই। ইসলাম হল শান্তির ধর্ম। সেই ধর্মকে জঙ্গি বানায় দিছে। জঙ্গি কিন্তু ইসলামের লোকেরা না। যারা করতেছে তারা হল ইহুদী, নাসারা।’

শামীম ওসমান বলেন, ‘আমাদের ইসলাম ধর্ম অনেক সুন্দর এবং সহজ। কঠিন কিছু না। কিন্তু ছোট ছোট জিনিসে বড় জিনিস নষ্ট হয়ে যায়। এ কারণে এ বিষয়গুলো আমাদের নজরে রাখা উচিত।’

রাজনীতি করতে আসছি এমপিগিরি করতে আসি নাই : শামীম ওসমান (ছবি সকাল নারায়ানগঞ্জ)

এমপি বলেন, ‘নারায়ণগঞ্জের সাংবাদিকদের একটু ধন্যবাদ জানাই প্রথমে। তারপর একটু ধন্যবাদের বিপরীতে কথা বলবো। আমি সোজাসুজি কথা বলি। আমি সমস্যাগুলি জাতীয় পত্রিকায় তুলে ধরতে বলেছিলাম। চাষাঢ়া থেকে পঞ্চবটি থেকে পাগলা দিয়ে পুরাতন রাস্তাটার অবস্থাটা তো বেগতিক। কাশীপুরের রাস্তাটা বিসিকের সামনে দিয়ে যে গেছে সেটারও অবস্থা খুব বেগতিক। আমি লেখার অনুরোধ করলাম। বেশ কয়েকটা পত্রিকা লিখেছে। যারা লিখেছে তাদের ধন্যবাদ জানাই। আমি পত্রিকার কাটিং নিয়ে মন্ত্রীর কাছে গেছি। সচিবকে জরুরিভিত্তিতে ব্যবস্থা গ্রহণের কথা বললেন। বাকিটা টেবিল থাবড়াইয়া কেমনে আনতে হয় আমি জানি।’

রাজনীতি করতে আসছি এমপিগিরি করতে আসি নাই : শামীম ওসমান (ছবি সকাল নারায়ানগঞ্জ)

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, মাদরাসার অধ্যক্ষ নুরুল আলম, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এমএ সাত্তারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu