শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

৪০ বছরে মানুষের কাতারে যাচ্ছি : মেয়র আইভি

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৫২৬ Time View
পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়নগঞ্জঃ নগরীতে নিতাইগঞ্জ এলাকায় যমুনা ব্যাংকের নতুন শাখা উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১টায় নগরীর নিতাইগঞ্জ উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। 

পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। (ছবি সকাল নারায়ানগঞ্জ)

এসময় পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সহযোগিতা কামনা করে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জবাসী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা বিগত ৪০ বছরের রামরাজত্ব থেকে বের হয়ে এসে মানুষের কাতারে যাচ্ছি। সেই জন্য আপনাকে আমাদের অসম্ভবভাবে প্রয়োজন। সেই প্রয়োজন অনুভব করছি এই কারণে, দীর্ঘ ১৬ বছর যাবৎ আমি এই শহরের মানুষের জন্য লড়াই করে যাচ্ছি। আপনাকে পাশে চাই।

উপস্থিত প্রধান অতিথি পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর উদ্দেশ্য করে মেয়র আরও বলেন, অনেক ব্যবসায়ী আছেন যারা পরিচ্ছন্ন রাজনীতি করতে পছন্দ করেন, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেন। তারা কিন্তু আপনাকে অসম্ভব পছন্দ করেন। আপনি শুধু রূপগঞ্জের মন্ত্রী না, সারা নারায়ণগঞ্জের। মাঝে মাঝে সদরের কথা ভুলে যান এবং অধিকাংশ সময় রূপগঞ্জে কাটান। আপনাকে অনুরোধ করবো, আপনাকে কারণে অকারণে নারায়ণগঞ্জ সদরে আসতে হবে। আলাপ আলোচনা করতে হবে। কারণ একটি জেলা থেকে যখন কেউ মন্ত্রী হয় তার কাছে মানুষের অনেক বেশি প্রত্যাশা থাকে। অনেক কিছু বলতে চায়। কাজ হোক বা না হোক।

পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। (ছবি সকাল নারায়ানগঞ্জ)

তিনি বলেন, নারায়ণগঞ্জ ছোট্ট একটি শহর। এই ছোট্ট শহরের মধ্যে ৬০ থেকে ৭০টি ব্যাংক। এই নিতাইগঞ্জ ও টানবাজারেই প্রচুর পরিমাণ ব্যাংক। আমি ভাবলাম এত টাকা, কোথায় যায়! খোঁজ নিয়ে জানতে পারলাম প্রতিদিন নারায়ণগঞ্জে ৩০০ কোটির টাকার উপরে লেনদেন হয়। সরকার বিশাল পরিমাণ একটি রাজস্ব এখান থেকে পাচ্ছে। চট্টগ্রামের পরই নারায়ণগঞ্জের অবস্থান। তবে নেই তুলনায় নারায়ণগঞ্জের ডেভলপমেন্ট নেই। আমি আমার একাউন্ট অফিসারকে বলেছি, প্রথমেই যেন আমাদের একটি একাউন্ট এখানে খোলা হয়। সবাই জানেন আমরা ওয়াসার পানি সাপ্লাই নিজেরা নিয়ে নিয়েছি। সেই সাপ্লাইয়ের মাদার একাউন্টটা যমুনা ব্যাংকের এই শাখার মধ্য দিয়ে শুরু করতে চাচ্ছি।

যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদির, অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা প্রমুখ।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu