শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

পুলিশ জনগনের সেবা করতে এসেছে, কিন্তু কাউকে শাসন করতে নয় – সদর ওসি আসাদুজ্জামান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৫৮৯ Time View
সদর ওসি আসাদুজ্জামান
সদর ওসি আসাদুজ্জামান (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান পিপিএিম বলেছেন,পুলিশই জনগনের একমাত্র প্রকৃত বন্ধু। জনগনের জানমাল সহ নিরাপত্তা বিধান করার দায়িত্বে সর্বদা পুলিশ নিয়োজিত থাকেন। একজন পোশাকধারী পুলিশ যখনই কারো কোন ধরনের সমস্যায় ঘটনাস্থলে যায় তখন সেই ব্যাক্তি নিজেকে অনেক সেভ মনে করেন। সর্বদা জনগনের পাশে থাকাই হলো পুলিশের প্রকৃত কাজ।

শনিবার (৯নভেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার সাবেক পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মোঃ গোলাম মেস্তফার বিদায় এবং একই থানায় পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) এর দায়িত্ব পাওয়া জয়নাল আবেদীনের যোগদান ও ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল হাইয়ের যোগদান উপলক্ষে সদর মডেল থানা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তার বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দায়িত্ব ও কর্তব্য পালনে অত্র থানার সকল পুলিশ সদস্যগণকে সৎ ও নিষ্ঠাবান হয়ে তাদের কার্ম পরিচালনা করতে হবে। যদি কারো চোখে কোন অফিসারদারে কর্মক্ষেত্রে গাফলতি থাকে তাহলে, থানার যে কোন অফিসারগণ সরাসরি যেন বিষয়টি আমাকে জানায়। জনগনের সেবায় মান নিশ্চিত করতে হবে আমাদের। যেন এই সদর মডেল থানা থেকে সাধারন মানুষ প্রকৃত ভাল সেবা পায়। মনে রাখবেন পুলিশ জনগনের সেবা করতে এসেছে, কিন্তু কাউকে শাসন করতে নয়। আমরা পুলিশ বাহিনী নয়, পুলিশ সার্বিস। কারো দোষত্রুটি খোঁজার আগে প্রথমে নিজেদের দোষ ত্রুটিগুলো খুঁজবেন।

বিদায়ী পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মো : গোলাম মেস্তফার প্রসঙ্গে তিনি আরো বলেন, তিনি অত্যান্ত কর্মনিষ্ঠ পুলিশ অফিসার ছিলেন। তার কথা আমাদের সর্বদা স্বরন থাকবে। অপরদিকে অত্র থানায় যোগদানকারী ইন্সপেক্টর (তদন্ত) এর দায়িত্ব পাওয়া জয়নাল আবেদীনের যোগদান ও ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল হাইয়ের যোগদান প্রসঙ্গে বলেন, আমার দৃঢ় বিশ্বাস তারা আস্থা, নিষ্ঠা ও দায়িত্বের সাথে তাদের যথাযথ দায়িত্ব পালন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত এএসপি (শিক্ষা নবিশ) কাজী হাসান, সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) শাহাদৎ, হুমায়ন কবির, সহকারী উপ-পরিদর্শক (এ,এস,আই) সামসুজ্জামান, রফিক সহ অত্র থানার অন্যান্য পুলিশ সদস্য বৃন্দ। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে মিষ্টি খাওয়ানো হয়।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu