শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে সেলিম ওসামনের উদ্যোগে ব্যবসায়ী সংগঠনের দোয়া

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ১৭৩ Time View

সকাল নারায়নগঞ্জঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান এর উদ্যোগে নারায়ণগঞ্জের সকল ব্যবসায়ী সংগঠনের সমন্বয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৫ আগস্ট দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব প্রাঙ্গনে উক্ত সংসদ সদস্য সেলিম ওসমানের উদ্যোগ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনায় বাংলাদেশ নীট ওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইয়ার্ন মাচেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ডাইস ক্যামিকেল ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ক্লথ মাচের্ন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নীটিং ওনার্স অ্যাসোসিয়েশন ও জেলা ভিত্তিক ব্যবসায়ী সংগঠন গুলোর সমন্বয়ে উক্ত দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

অপরদিকে নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ এর উদ্যোগে নারায়ণগঞ্জ প্রধান কার্যালয়, ঢাকা কার্যালয় এবং চট্রগ্রাম কার্যালয়ে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীর দোয়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংগঠনের সভাপতির দায়িত্বে রয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এছাড়াও প্রতি ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক ভাবে দোয়ার আয়োজন করা হয়েছে।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, বিকেএমইএ পরিচালক মনুসর আহম্মেদ, বাংলাদেশ ক্লথ মাচেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, বাংলাদেশ ইয়ার্ন মাচেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, বিকেএমইএ এর সহ সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক কবির হোসেন সহ অন্যান্য ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu