শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

হত্যার হুমকিতে যা বললেন নুসরাত

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ৩৯৮ Time View

সকাল নারায়ানগঞ্জ ডেস্কঃ টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান এবার দুর্গাপূজায় মহাঅষ্টমীতে স্বামীর সঙ্গে পূজামণ্ডপে গিয়ে অঞ্জলি দেন। একজন মুসলিম হয়ে পূজায় অংশ নেয়ায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

হত্যার হুমকির নিয়ে নুসরাত বলেন, বিষয়টি নিয়ে একদম ভাবছি না। কারণ যারা এই ধরনের কথা বলেন তারা এই কথা পর্যন্ত থাকেন। তবে বিষয়টি নিয়ে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তাছাড়া ধর্ম নিয়ে কারও বাড়াবাড়ি করা একদম উচিৎ নয়। আমি মুসলিম না হিন্দু তা মানুষের ব্যবহারের ওপর নির্ভর করবে। তাই ধর্মের বিষয়টি নিয়ে কোনো বাড়াবাড়ি আমিও করতে চাই না।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়, রোববার মহাঅষ্টমীতে শাড়ি ও সিঁদুর পরে তিনি স্বামীর সঙ্গে পূজা মণ্ডপে গিয়ে পূজা দেন। চোখ বন্ধ রেখে হাতজোড় করে অঞ্জলির মন্ত্রপাঠ ও প্রার্থনা করেন। এরপর তিনি স্বামীর সঙ্গে ঢাক বাজান এবং নাচেনও। সামাজিক ও গণমাধ্যমগুলোতে তার এই ভিডিও ও ছবি দ্রুত ছড়িয়ে পড়ে।

নুসরাত জাহান। সকাল নারায়ানগঞ্জ ফাইল ছবি

প্রতিবেদনে বলা হয়, ভারতের ন্যাশনাল কংগ্রেসের আসাম রাজ্যের আইটি সেলের এক কর্মী নুসরাতকে হত্যার হুমকি দিয়েছেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করছেন নুসরাতের পক্ষে, তারা দাবি করেন সালমান, শাহরুখ, আমির খানরা পূজায় অংশ নিলে কেনো কথা হয় না।

ভারতের দারুল উলুম দেওবন্দের একজন পণ্ডিত মুফতি আসাদ কাশমী বলেন, ‘এটা নতুন কিছু নয়। তিনি হিন্দু দেবতাকে পূজা দিচ্ছেন, যদিও ইসলামের অনুসারীদের প্রতি নির্দেশ রয়েছে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো উপাসনা না করার। তিনি যা করেছেন তা হারাম। নুসরাত তার ধর্মের বাইরে বিয়ে করেছেন।’

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu