শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

হোটেল রিসেপশনিস্ট থেকে তালাশ ছবির বুবলীর নায়কঃ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৪০৯ Time View

সকাল নারায়ণগঞ্জ:

প্রতিভা কখনও চাপা থাকে না। বাংলাদেশের অভিনেতা আজাদ আদরের জীবনের পট পরিবর্তন সেই কথাই যেনো আবার প্রমাণ করল। মেধাবি ছাত্র আজাদ আদর হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনা করার পরে ইন্টার্ন হিসাবে কাজ করেছেন দেশের এক অভিজাত হোটেলে।

চার মাস চাকরি করার পর সেখানে স্থায়ী হন আজাদ। পাঁচতারা হোটেলের রিসেপশনিস্ট থেকে এবার রুপোলি পর্দায় পা রাখতে চলেছেন এই নবাগত নায়ক।আজাদ আদরের অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ ঘটতে চলেছে ‘তালাশ’ ছবির মাধ্যমে। ছবিটি শুক্রবার ১৭ জুন মুক্তি পায়।

এই ছবিতে আজাদ আদরের বিপরীতে আছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বুবলী। ‘তালাশ’ ছবির পরিচালক সৈকত নাসির জানিয়েছেন, দেশের ৫৩টি হলে মুক্তি একযোগে মুক্তি পেতে চলেছে এই ছবিটি।ছবিতে একজন রকস্টারের ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আদর।

স্বাভাবিককভাবেই প্রথম ছবির মুক্তি ঘিরে প্রবল উৎসাহী আজাদ আদর। তবে এই নায়ক স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি কোনও নিয়তিতে বিশ্বাস করেন না, তাঁর বিশ্বাস তাঁর পরিশ্রমকে দর্শকরা মর্যাদা দেবেন।আদর লেখাপড়া করেছেন হোটেল ম্যানেজমেন্টে। সেখান থেকে ইন্টার্নের জন্য দেশের অভিজাত হোটেল ওয়েস্টিনের রিসেপশনে যোগ দিয়েছিলেন বলে জানান। চারমাস চাকরী করে সেখানে স্থায়ীও হন।

২০১৪ সালে বাংলাদেশের এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন আদর। সেই প্রতিযোগিতা থেকেই রাতারাতি পরিচিতি পান আজাদ আদর। চাকরি ছেড়ে বিজ্ঞাপন ও নাটকে কাজ করেন তিনি। তিনি জানিয়েছেন, ২০১৮ সালের পর ছোট পর্দার কাজ ছেড়ে দিয়ে কেবল সিনেমাতেই মনোনিবেশ করেন তিনি।

ইতিমধ্যেই আজাদ আদর আরও বেশ কয়েকটি ছবির কাজ শুরু করে দিয়েছেন। তার মধ্যে রয়েছে সাইফ চন্দনের লোকাল, মোস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বলো তারে’, আলোক হাসানের ‘নাকফুল’।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu