শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

বেগম রো‌কেয়া দিব‌সে না’গ‌ঞ্জে আ‌লোচনা সভা ও শ্রেষ্ঠ জ‌য়িতা পুরস্কার প্রদান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৭ Time View

স্টাফ রি‌পোর্টার: নারায়ণগ‌ঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন ক্যাটাগরীতে অবদান রাখায় নারীদের জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম বেপারী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অ‌ধিদপ্ত‌রের উপপ‌রিচালক কা‌মিজা ইয়াস‌মিন।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ‌প‌রিচাল‌কের কার্যাল‌য়ের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাংলা‌দেশ ম‌হিলা সংঘ, নারায়ণগঞ্জ জেলা শাখার সভা‌নেত্রী, শ্রেষ্ঠ জ‌য়িতা ও বেগম রো‌কেয়া পদকপ্রাপ্ত বীর মু‌ক্তি‌যোদ্ধা বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব ফ‌রিদা আক্তার, জাহাঙ্গীরনগর বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের অধ‌্যাপক, বিভাগীয় পর্যা‌য়ের শ্রেষ্ঠ জ‌য়িতা ড. জেবউননেছা ও ডা. শাহ‌নেওয়াজ চৌধুরী।

আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরীতে অবদান রাখায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এবং অতিথিবৃন্দ জেলা পর্যায়ের ৫ জন নারী কে জয়িতা সম্মাননা প্রদান করেন।

জেলা পর্যায়ে ৫টি ক‌্যাটাগরী‌তে নির্বা‌চিত জ‌য়িতারা হ‌লেন- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী
ইসমাত জাহান, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জা‌কিয়া সুলতানা, সফল জননী নারী লতুফা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু যে নারী চম্পা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সনু রানী দাস কে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

নারায়ণগঞ্জ সদর উপ‌জেলা পর্যা‌য়ে ৫‌টি ক‌্যাটাগরী‌র ম‌ধ্যে ৪‌টি‌তে নির্বা‌চিত জ‌য়িতারা হ‌লেন- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী মাকসুদা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জা‌কিয়া সুলতানা, সফল জননী নারী মমতাজ বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী জান্নাতুল ফেররদৗসী ঝুনু কে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu