শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

বারদীতে ৩’শ পরিবারের মাঝে সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৫১২ Time View
বারদীতে ৩'শ পরিবারের মাঝে সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ (ছবি সকাল নারায়ানগঞ্জ)
বারদীতে ৩'শ পরিবারের মাঝে সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ণগঞ্জঃ

বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে গেল কয়েকদিন ধরে খাদ্যসাম্রগী বিতরণ করে যাচ্ছেন সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা লায়ন মো.মাহবুবুর রহমান বাবুল ।এবার সেই ধারাবাহিকতায় ৩শ কর্মহীন গরীব হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেছেন।

বুধবার ( ২২ এপ্রিল ) দুপুরে বারদী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আলগীরচর গ্ৰামের ওই কর্মহীন গরীব হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি । বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে চাল,ডাল,আলু,পিয়াজ,তেল ও লবন ছিলো।নিজ সামথ্য অনুযায়ী তিনি এ খাদ্যসামগ্রী বিতরণ করে যাবেন বলে জানিয়েছেন।

লায়ন মাহবুবুর রহমান বাবুল বলেন, করোনা ভাইরাস মহামারী আকারে ধারণ করেছে । আপনারা সচেতন হয়ে বাড়িতে থাকুন । বারদী ইউনিয়নের কোন অসহায় পরিবার না খেয়ে থাকবেন না । জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি আপনাদের পাশে আছি । আল্লাহর উপর ভরসা রাখেন । প্রয়োজনে আমি আপনাদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিবো ।

আপনাদের জন্য আমার এ কার্যক্রম পুরো রোজার মাস পর্যন্ত অব্যাহত থাকবো । তিনি আরো বলেন, আমি মানুষের সেবা করতে চাই। আল্লাহ আমাকে সেই সামর্থ্য দিয়েছেন। যাদের সামর্থ্য আছে তারা যদি দরিদ্র মানুষদের পাশে না দাঁড়ায় তাহলে তাদের কষ্টের সীমা থাকবে না। সমাজের বিত্তশালীদের সবার উচিত এখন দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমি সবাইকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

সোনারগাঁ ভূঁইয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে এ সময় আরোও উপস্থিত ছিলেন বারদী ইউনিয়নের সাবেক মেম্বার আঃ মান্নান, সাবেক মেম্বার জসিম উদ্দিন জজ, সাবেক মেম্বার আঃ করিম, বারদী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ হাই, ৪নং ওয়ার্ডের সভাপতি মোঃ ফিরোজ, ৪নং জাতীয় পার্টির সভাপতি রিপন মুন্সী, আওয়ামীলীগ নেতা রুহুল আমিন মোল্লা, জাকির হোসেন, ওয়াজ করনী বাহাদুর প্রমুখ ।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu