শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

তৈমুরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কারিনা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ২৮৪ Time View

বলিউডের জনপ্রিয় তারকা কারিনা কাপুর খান আর সাইফ আলী খানের একমাত্র সন্তান তৈমুর আলী খান জন্ম থেকেই তারকা। তৈমুরের এখন অনেক ভক্ত। তাকে দেখা ও ছবি তোলার জন্য পাপারাজ্জিদের আগ্রহের কোনো শেষ নেই।

ছোট্ট তৈমুর কখন কোথায় যাচ্ছে, কী খাচ্ছে, কী শিখছে সবকিছুতেই থাকে তাদের নজরে। তৈমুরের প্রতি মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখেন তারা।

তৈমুরের অতিরিক্ত ছবি তোলার কারণে বিরক্ত সাইফ কারিনা দম্পতি।

কারিনা কাপুর খান বছরের ‘মোস্ট স্টাইলিশ আইকন’ পুরস্কার হাতে নিয়ে তা উৎসর্গ করেছেন ছেলেকে।

কারিনা বলেন, বিশ্বের সবচেয়ে স্টাইলিশ ছেলের পক্ষ থেকে মা হিসেবে এই পুরস্কার নিয়েছি।

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে স্টাইলিশ শিশু হিসেবে ভাবা হচ্ছে তৈমুরকে। তার পোশাক, ফ্যাশন বিশ্লেষণ করে বাচ্চাদের ফ্যাশন ট্রেন্ড তৈরি হচ্ছে।

হিন্দুস্তান টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা এবার বললেন, তিনি তৈমুরের বেড়ে ওঠা নিয়ে চিন্তিত। তৈমুরের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য একটা স্বাভাবিক শৈশব খুবই দরকার। তিনি সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

ওই তারকা জানান, ক্যামেরার বাইরে তৈমুরের সঙ্গে তাদের সময় কাটানো খুবই জরুরি। আমি চাই আমাদের সন্তান অন্য বাচ্চাদের মতোই স্বাভাবিকভাবে বাবা-মায়ের সঙ্গে সময় কাটাক। যেখানে কেউ আমাদের চিনতে পারবে না।

তৈমুরের জন্মের পর থেকেই তার সম্পর্কে যে কথাটা বলা হয়েছে, তা হলো ‘একটু বেশিই কিউট’। অনেকে বলেন, তৈমুরের তারকাখ্যাতি তার মা-বাবাকে আরও বড় তারকা বানিয়েছে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu