শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

ধর্ম যার যার, উৎসব সবার, এই বাংলাদেশে সবাই সমান- শহিদ বাদল

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৪ Time View
  • সকাল নারায়নগঞ্জ

 

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার, এই বাংলাদেশে সবাই সমান। এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান। এদেশে কেউ সংখ্যালঘু নয়।

 

বঙ্গবন্ধুর ডাকে হিন্দু-মুসলিম সবাই যুদ্ধ অংশ নিয়ে দেশ স্বাধীন করেছি। আমরা সবাই বাঙালি, এটাই হোক আমাদের পরিচয়। সবাইকে শারদীয় দুর্গোৎসব শুভেচ্ছা ও অভিনন্দন।

 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এবং ছাত্র মহাজোট উদ্যোগে বন্দরে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।

 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বন্দর খেয়াঘাটস্থ কাঠপট্রি  র‌্যালি ও লের্দাস পূজা মন্ডপে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

নারায়ণগঞ্জ জেলা হিন্দু মহাজোটের সভাপতি এড. রঞ্জিত চন্দ্র দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহানগর হিন্দু মহাজোটের সভাপতি খোকন সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. জসিম উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, জেলা যুবলীগ নেতা খান মাসুদ, আমিন আবাসিক এলাকার সেক্রেটারি লুৎফুর রহমান, জেলা বঙ্গবন্ধুর সৈনিক লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল আল সাইফ, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি রঞ্জিত সাহা।

 

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu