শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

সরকার দাম যতোই নির্ধারণ করুক, ডিস্ট্রিবিউটরই বোতল প্রতি দাম বাড়ায়: ব্যবসায়ী

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৩৯ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

# আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের চলা কষ্ট হয়ে যাবে: ক্রেতা ভোক্তাপর্যায়ে এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এলপিজি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারে দাম ৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য ঠিক করা হয়েছে ১ হাজার ৪৫৯ টাকায়। তবে নারায়ণগঞ্জে বিভিন্ন কোম্পানির নামে এই এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে ১৫০০ টাকা থেকে ১৫৫০ টাকায়। সরকারের প্রজ্ঞাপনের ২৪ ঘন্টা পার না হতেই অতিরিক্ত দামে গ্যাস বিক্রি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ ক্রেতারা।

বুধবার (১৫ জানুয়ারি) নগরীর বিভিন্ন দোকান ঘুড়ে পাওয়া যায় এমন তথ্য। যেখানে সরকার দাম বাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডারে ৪ টাকা সেখানে স্থানীয় ব্যবসায়িরা বিক্রি করছে ৫০ থেকে ১০০ টাকা বেশি দরে। তবে প্লাস্টিকের সিলিন্ডারের দাম আরও বেশি বলে জানিয়েছেন তারা।

কালির বাজার কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট সংলগ্ন তানভীর এন্টারপ্রাইজের কর্মী বলেন, ‘গ্যাসের দাম তো ওঠা নামা করেই। কিন্তু আমরা তো আনি ডিলারের কাছে থেকে। প্রথমে কোম্পানি বিক্রি করে ডিস্ট্রিবিউটরের কাছে তারপর সেখান থেকে আমাদের কাছে আসে। তাই একটু দাম বাড়ে। সরকার দাম যতোই নির্ধারন করুক কোম্পানি থেকে ডিস্ট্রিবিউটরই বোতল প্রতি দাম বাড়ায় ৩০ টাকা।

আরেক ব্যবসায়ি জানায়, ১২ কেজির সিলিন্ডারের দাম এখন ১৫৫০ টাকা আর ১৫ কেজির সিলিন্ডারের দাম ১৯৫০ থেকে প্রায় ২০০০ টাকা পর্যন্ত আছে। নামিদামি সিলিন্ডারের দাম বরাবর একটু বেশি থাকে যেমন বসুন্ধরা, টোটালসহ আর কিছু।

ক্রেতা আসলাম বলেন, সরকার একসময় ৪৪ টাকা একসময় ৪ টাকা করে তো দাম বাড়িয়ে যাচ্ছে। আমাদের আগে সিলিন্ডারের ব্যবস্থা ছিলো না। সরাসরি গ্যাসের সংযোগ ছিলো। একচুলা দুই চুলা হিসেবে টাকা দিতাম। কিন্তু এইযে গ্যাস নেই হিসাবে এই গ্যাস দামে বেশি পরে। আর খুব হিসাব করে চলা লাগে। মাছ, মাংশ তেল কোন জিনিসটা নাই যেটার দাম বাড়ে নাই। সবকিছুর দাম যদি এই সম্বনয় সমন্বয় বলেই বাড়ানো হয় তাহলে তো আমোদের মতো মধ্যবিত্ত পরিবারের চলা কষ্ট হয়ে যাবে।

প্রসঙ্গত, ১৪ জানুয়ারি সন্ধ্যায় এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিইআরসি। ভ্যাট সমন্বয় করে গ্রাহক পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারন করা হয় ১ হাজার ৪৫৯ টাকা। এ ছাড়া বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজি গ্যাসের দাম ১২১ টাকা ৫৬ পয়সা ও রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম ১১৭ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu