শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

★ “ আমি কি ভুলিতে পারি ” ★ ( কবিতা ) সৈয়দ রিফাত আল রহমান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫২৭ Time View
★ “ আমি কি ভুলিতে পারি ” ★ ( কবিতা ) সৈয়দ রিফাত আল রহমান
★ “ আমি কি ভুলিতে পারি ” ★ ( কবিতা ) সৈয়দ রিফাত আল রহমান

সকাল নারায়ণগঞ্জঃ

ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি
শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ,
ফেব্রুয়ারি জাতীয় চেতনার প্রথম উন্মেষ।


ভাষার অধিকার প্রতিষ্ঠায় বাঙালির গণআন্দোলন,
ছেলে হারা শত মায়ের অশ্রুঝরা রক্তে রাঙানো সেই ফেব্রুয়ারি,
অমর একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।


ফেব্রুয়ারি সেই অমর সঙ্গীতের অমিয় বাণী,
যাদের আত্ম-ত্যাগের বিনিময়ে পেলাম আমরা সোনার বাংলা
রইল তাদের শ্রদ্ধা ও ভালোবাসা।


ফেব্রুয়ারি বাংলার বর্ণমালা ও শহীদের তাজা রক্তের প্রাণ,
সেই সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকের রক্তের
বিনিময়ে অর্জিত রাষ্ট্র ভাষা বাংলা, আমি কি ভুলিতে পারি।


ফেব্রুয়ারি জাতির একুশের চেতনা,
বাঙালির শত মায়ের বুক হারা ছেলে হারার শত মায়ের আর্তনাদ।


ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি।


আমার সোনার দেশের রক্তে জাগালো ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি।


আমার ভাই এর রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি।।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu