শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

রূপগঞ্জে ছাত্রদলের নেতা অনিক হত্যার ঘটনায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৫৫৫ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের নেতা অনিক হত্যার ঘটনায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আওয়ামী লীগের ১৪ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ জনকে আসামি করা হয়েছে।

 

মঙ্গলবার (২২ নভেম্বর) নিহত অনিকের পিতা আমির হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

 

অভিযুক্তরা হলেন- ভুলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রাশেদ ভূইয়া (৪৩), সাধারণ সম্পাদক মো. ইকবাল শিকদার (৪২), আওয়ামী লীগ নেতা বাবু ওরফে কালাই বাবু (৩৫), রাসেল (৩০), মো. শাহীন মিয়া (৪০), মো. জাহাঙ্গীর মোল্লা (৩০), মো. ওবায়দুর (৩০), মো. আলাউদ্দিন (৪৫), মো. মিজান (৪৫), রাজীব (২৬), মো. রানা (২৩), রিফাত (২৭), ইমরান (৩২)।

 

এদিন (মঙ্গলবার) সকালে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং আমলী আদালতে এ মামলার আবেদনটি করা হয়।

 

এ সময় আদালত আগামী তিন কার্য দিবসের মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে কী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চেয়ে রূপগঞ্জ থানা পুলিশকে তলব করেছে।

 

পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে অনিকের ময়নাতদন্তের রিপোর্ট আদালতে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে।

 

কথা হলে মামলার বাদী আমির হোসেন বলেন, আমি কিছু চাই না। আমি শুধু আমার সন্তান হত্যার বিচার চাই।

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, অনিক রূপগঞ্জের একটি ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন পাশাপাশি তিনি একটি ওয়ার্ডের ছাত্রদলের কমিটির সহ-সভাপতি ছিলেন। গত ৩ নভেম্বর রূপগঞ্জে একটি মশাল মিছিলে তারা অংশগ্রহণ করেন। মিছিল বের হলে সেখানে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেন। এক পর্যায়ে তারা অনিককে ধরে ফেলেন এবং একটি চলন্ত ট্রাকের নিচে ফেলে হত্যা করেন।

 

তিনি আরও বলেন, আমরা আশা করেছিলাম রূপগঞ্জ থানা পুলিশ এ বিষয়ে ব্যাবস্থা নেবে। তবে ঘটনার ১৯ দিন পার হলেও পুলিশ মামলা না নেওয়ায় আমরা আজ আদালতের শরণাপন্ন হয়েছি।

 

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কে মশাল মিছিল বের করেন রূপগঞ্জ থানা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলের শেষ পর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা মিছিকারীদের ওপর হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন কাঞ্চন পৌরসভার ৫নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি অমিত হাসান অনিক। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে নিয়ে গেলে সেখানে মারা যান তিনি।

 

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu