শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

যে যতই প্রভাবশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে- এসপি

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৩৭৫ Time View

সকাল নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করতে যে যতই প্রভাবশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলে সতর্ক করেছেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। 

সোমবার (১২ মে) দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

পুলিশ সুপার বলেন, “আমি সবসময় বলি, নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা সমন্বিত রাখার জন্য যে যতবড় শক্তিশালী ব্যক্তি হোক না কেন, তাদের আইনের আওতায় আনার ক্ষেত্রে আমি ন্যূনতম কার্পণ্য করব না। এটা হলো আমার মেসেজ।”

আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কুরবানির ঈদ সামনে রেখে পশুর হাট, ইজারা বা অন্যান্য বিষয় নিয়ে কিছু সমস্যা হতে পারে। তবে আমাদের পুলিশ সাদা পোশাকে দায়িত্বে থাকবে। এবং আমাদের জানানো মাত্রই ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “যতোদিন নারায়ণগঞ্জে আছি, ততোদিন এখানকার আইন-শৃঙ্খলা রক্ষায় যা যা করা লাগবে, আমি তা করব।”

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। উপস্থিত ছিলেন ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, আনসার ও গ্রাম প্রতিরক্ষার জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়ী নেতা, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও সংশ্লিষ্টরা।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu