শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

আমাদের র‍্যাব বাহিনী অত্যন্ত সুশৃঙ্খল একটি বাহিনী – স্বরাষ্ট্রমন্ত্রী 

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২৫৪ Time View

সকাল নারায়ণগঞ্জ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি র‍্যাবের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে বলেছেন, কেন যে নিষেধাজ্ঞা দিয়েছে তা যুক্তরাষ্ট্রই জানে। আমাদের র‍্যাব বাহিনী অত্যন্ত সুশৃঙ্খল একটি বাহিনী। তাদের ভেতরে যারা অন্যায় করেন তাদেরও বিচার হয়েছে। এখনও র‍্যাবের অনেক সদস্য জেলে অন্তরীণ রয়েছেন। আমরা মনে করি র‍্যাব একটি এলিট ফোর্স। অন্যায় যারা করেছেন তারা আইনের মুখোমুখি হয়েছেন। এটা কেনো করেছেন তারাই (মার্কিন যুক্তরাষ্ট্র) জানেন।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুর আড়াইটায় পদ্মা সেতু হয়ে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পদ্মা সেতু পার হয়ে সড়ক পথে টুঙ্গিপাড়ায় পৌঁছে অনুভুতি ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন “তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা না। বঙ্গবন্ধু কন্যা সেই কাজটিই করে দিখিয়েছেন। তিনি বলেছিলেন

“বদলে দেবেন বাংলাদেশ।” আমাদের স্বপ্ন-হৃদয়ের পদ্মা সেতু হলো। আমাদের এই স্বপ্নের সেতু নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। অনেকেই সেতু হওয়ার আগেই বলেছেন দুর্নীতি হয়েছে, যাতে সেতুটি না হতে পারে। অনেক ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধু কন্যা দৃঢ় হাতে সব ষড়যন্ত্র উপেক্ষা করে আজকে আমাদের হৃদয়ের সেতুটি উপহার দিয়েছেন।

এ সময় সেখানে পুলিশের আইজিপি বেনজীর আহমেদ, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলামসহ পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu