শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

নায়িকা পূর্নিমার শুভ জন্মদিন আজ 

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ২৬৫ Time View

সকাল নারায়ণগঞ্জ

আজ ১১ জুলাই এ নায়িকার জন্মদিন। চট্টগ্রামের ফটিকছড়িতে ১৯৮১ সালের এই দিনে জন্মগ্রহণ করেন পূর্ণিমা। তার পারিবারিক নাম দিলারা হানিফ পূর্ণিমা।

পূর্ণিমা যখম নবম শ্রেণির শিক্ষার্থী তখন তার প্রথম সিনেমা মুক্তি পায়। জাকির হোসেন রাজু পরিচালিত সেই সিনেমার নাম ছিল ‘এ জীবন তোমার আমার’। এতে তার বিপরীতে নায়ক ছিলেন রিয়াজ। সিনেমাটি ১৯৯৮ সালের ১৫ মে মুক্তি পেয়েছিল। তারপর পেরিয়ে গেছে দুই দশক। 

চট্টগ্রামেই কেটেছে শৈশব ও প্রাথমিক শিক্ষাজীবন। অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই চলচ্চিত্রে নাম লেখান। এরপর প্রায় দুই যুগের অভিনয় ক্যারিয়ারে শতাধিক দর্শকনন্দিত ছবি উপহার দিয়েছেন। পাশাপাশি ছোট পর্দা, অর্থাৎ টেলিভিশনেও করেছেন চমৎকার কিছু কাজ।

কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিলো না’ ছবির জন্য পূর্ণিমা সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

পূর্ণিমা অভিনীত অন্যতম  সফল সিনেমা ‘মনের মাঝে তুমি’। এটির পরিচালক মতিউর রহমান পানু। ২০০৩ সালে মুক্তি পাওয়া এই সিনেমার গানগুলোও খুব আলোচিত হয়েছিল।

খ্যাতিমান পরিচালক চাষী নজরুল ইসলাম পরিচালিত সাহিত্যনির্ভর সিনেমা ‘মেঘের পরে মেঘ’, ‘শাস্তি ও সুভা’য় অভিনয় করেছেন পূর্ণিমা। ‘সুভা’ সিনেমাতে তার বিপরীতে ছিলেন শাকিব খান। সাহিত্যনির্ভর তিনটি সিনেমাতেই পূর্নিমার অভিনয় প্রশংসিত হয়।

এসএহক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ সিনেমাটি মুক্তি পর আলোচিত হয়। হৃদয়ের কথা সিনেমার গানগুলোও তুমুল জনপ্রিয়তা পায়। বিশেষ করে ‘বলে তো দিয়েছি হৃদয়ের কথা’ ও ‘ভালোবাসবো বাসবো রে বন্ধু’ গান দুটি। এরপর এসএহক অলিক পরিচালিত ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ মুক্তি পায়। এই সিনেমা দুটিতে তার বিপরীতে ছিলেন রিয়াজ। এই জুটি প্রায় ২৫টি সিনেমায় অভিনয় করেছেন।

অনেক জনপ্রিয় সিনেমা তিনি উপহার দেন তিনি। এই প্রজন্মের নিকটও পূর্ণিমা সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu