শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

জয়ের ব্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
  • ৩৭৪ Time View

এবার আর আক্ষেপ সঙ্গী হলো না মাহমুদুল হাসান জয়ের। দল জিতলেও দ্বিতীয় ওয়ানডেতে ৯৯ রানে আউট হয়েছিলেন। স্বাভাবিক ভাবেই ডানহাতি এই ব্যাটসম্যানকে রাজ্যের হতাশায় পুড়তে হয়েছিল। কিন্তু, এবার ঠিকই সেঞ্চুরির দেখা পেলেন। আর তার অনবদ্য সেঞ্চুরিতেই নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আট উইকেটের বড়ো জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।

এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজের তিন ম্যাচ হাতে থাকতেই সিরিজ জিতে গেল আকবর আলীর দল। এর আগে প্রথম দুই ওয়ানডের দুটোতেই বাংলাদেশের জয়ের ব্যবধান ছিল ছয় উইকেটের।

নিউজিল্যান্ডের লিংকরে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় সফরকারী বাংলাদেশের যুবারা। ব্যাট হাতে নেমে ভালো শুরু করতে পারেনি নিউজিল্যান্ড। ৩৭ রানে তিন উইকেট হারায় তারা। শুরুতে চাপে পড়ে গেলেও, নিউজিল্যান্ডকে লড়াইয়ে রাখেন এক প্রান্ত আগলে থাকা ডানহাতি ব্যাটসম্যান ফার্গুস লেলম্যান ।

পরের দিকের ব্যাটসম্যানদের সঙ্গে ছোটো ছোটো জুটি গড়তে থাকেন তিনি। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ অন্য ব্যাটসম্যানরা বড়ো ইনিংস খেলতে পারছিলেন না। তবে ব্যাট হাতে অবিচল ছিলেন লেলম্যান। সেঞ্চুরি তুলে অপরাজিত ১১৬ রানে নিউজিল্যান্ডকে সম্মানজনক স্কোর এনে দেন লেলম্যান। এতে ৫০ ওভারে আট উইকেটে ২২৩ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। সাতটি চার ও পাঁচটি ছক্কায় ১৩৩ বল মোকাবিলা করে নিজের ইনিংসটি সাজান লেলম্যান। বাংলাদেশের তানজিম হাসান সাকিব-অভিষেক দাস-হাসান মুরাদ দুটি করে উইকেট নেন।

জিতলেই সিরিজ জয়, এমন সমীকরণে ২২৪ রানের টার্গেট পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে তৃতীয় ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। ডানহাতি ওপেনার অনিক সরকার সেতু এক রান করে থামেন। পরে শুরুর ধাক্কাটা সামলে উঠেন আরেক ওপেনার তানজিদ হাসান ও জয়।

দ্বিতীয় উইকেটে ৯০ রান যোগ করেন তারা। বলের সঙ্গে পাল্লা দিয়ে খেলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তানজিদ। অর্ধশতকের পরও ইনিংস বড়ো করার চেষ্টায় ছিলেন তিনি। কিন্তু নামের পাশে ৬৫ রান রেখে আউট হন তানজিদ। তার ৬৪ বলের ইনিংসে আটটি চার ও একটি ছক্কা ছিল।

দলীয় ১০১ রানে তানজিদের আউটের পর ক্রিজে জয়ের সঙ্গী হন তৌহিদ হৃদয়। দক্ষতার সঙ্গে নিউজিল্যান্ডের বোলারদের মোকাবিলা করতে থাকেন জয়-হৃদয়। তাই সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের জয়ের পথ সহজ হতে থাকে। শেষ পর্যন্ত তাই হয়েছে। ৭৯ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

১৬টি চার ও একটি ছক্কায় ৯৫ বলে অপরাজিত ১০৩ রান করেন জয়। তার সঙ্গী হৃদয় ৫৯ বল মোকাবিলায় আটটি চারে ৫১ রানে অপরাজিত থাকেন। একই ভেন্যুতে আগামী নয় অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ওয়ানডে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu