শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

অভিনেত্রী অরুণা বিশ্বাসের শুভ জন্মদিন আজ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৩৬ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

আজ (১ আগস্ট) কিংবদন্তি অভিনেত্রী অরুণা বিশ্বাসের জন্মদিন। বয়স তার কাছে কেবল সংখ্যা মাত্র। বর্তমানে অভিনয়ে সরব না থাকলেও নিমার্ণের সঙ্গে যুক্ত তিনি। নিয়মিত নাটক নির্মাণের পাশপাশি তিনি প্রথম চলচ্চিত্র ‘অসম্ভব’ শিরোনামের একটি চলচ্চিত্র নির্মাণ শেষ করেছেন। এটি এখন সেন্সর ছাড়পত্র পাওয়ার অপেক্ষায়। এছাড়া নানা অনুষ্ঠানেও নিয়মিত দেখা যায় তাকে।

 

গুণি এই শিল্পী ১৯৮৪ সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘চাপা ডাঙার বউ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। সেই থেকে অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শক মন জয় করেন।

 

তিনি প্রখ্যাত যাত্রাশিল্পী অমলেন্দু বিশ্বাস ও জ্যোৎসনা বিশ্বাসের মেয়ে। সমৃদ্ধ সংস্কৃতি পরিবারে জন্ম নেয়া অরুণা পড়াশোনা করেছেন ভারতেশ্বরী হোমসে। নাটকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু হলেও চিত্রনায়িকা হিসেবেই খ্যাতি অর্জন করেন।

 

প্রসঙ্গত, তার অভিনীত আলোচিত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘দুর্নাম’,‘সম্মান’,‘ কৈফিয়ত’, ‘দংশন’,‘ চরম আঘাত’, ‘বন্ধু বেঈমান’, ‘হাঙ্গর নদী গ্রেনেড’,‘প্রেম শক্তি’। এছাড়া আরও বহু সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

 

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu