শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবী

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৪৯৪ Time View

সকাল নারায়ানগঞ্জঃ বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবীতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সরকারী তোলারাম কলেজ শাখা মানববন্ধন করেছে।


বৃহস্পতিবার(১০অক্টোবর)সকালে নারায়নগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধনটি করে।


মানববন্ধনে প্রধান অতিথি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়নগঞ্জ মহানগর শাখার সভাপতি মুহাম্মদ ইমদাদুল হক বলেন,১৯৭১ সালে ছাত্র সমাজ বাঙালীর মর্যাদা ও ন্যায় বিচারের দাবীতে মুক্তিযোদ্ধে ঝাপিয়ে পড়েছিলো। এই দেশ স্বাধীন হয়েছে অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে কিন্তু এই বাংলার মাটিতে আজো বাঙালীরা বাকস্বাধীনতা পায়নি। দেশের মানুষ নিজের দেশের কথা বলতে পারছেনা। আজ ছাত্র সমাজ অন্যায়ের প্রতিবাদ করতে গেলে সরকার দলীয় ক্যাডার ছাত্রলীগ তাদের উপর হামলা চালায়। আপনারা জানেন প্রতিটা বিশ্ববিদ্যালয়ে চলছে ছাত্রলীগের নির্মম অত্যাচার। তাদের অত্যাচারে বলি হতে হয় মেধাবী ছাত্রদের। আপনারা জানেন নিজের দেশকে নিয়ে কথা বলতে গিয়ে গত রবিবার বুয়েটের এক মেধাবী ছাত্র আবরার ফাহাদকে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ রুমে পৈশাচিক নির্যাতন করে হত্যা করেছে ১১-১৫ জন ছাত্রলীগের কর্মীরা। আবরারের হত্যাকারীরা বলছে সে নাকি ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলো তার জন্য তাকে হত্যা করেছে কিন্তু বাংলাদেশে অনেক ছাত্র সংগঠন আছে  বিশ্ববিদ্যালয় গুলোতে কোনটা নিবন্ধত করা আবার কোনটা অনিবন্ধিত। তাই বলে ভার্সিটিতে পড়তে গেলে ছাত্রলীগ করতে হবে না করলে ভার্সিটিতে পড়তে দেওয়া হবে না। আর এর প্রতিবাদ করলে খুনের শিকার হতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবরার ফাহাদ হত্যার সুষ্টু তদন্ত করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবী করছি। যাতে আগামী দিনে আবরার ফাহাদের মত আর কাউকে জীবন দিতে না হয়। এর মূল কারন হলো তাদের ভিতরে ইসলামী আদর্শ অনুপস্থিত। তারা যে আদর্শে চলে তাতে দেশের সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কারন নিম গাছ লাগিয়ে কাঁঠালের আশা করা যায় না। তাই ছাত্র সমাজকে বলবো ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ছায়াতলে এসে প্রতিটা ক্যাম্পাসকে আদর্শ ছাত্র রাজনীতি চর্চা করার।


আবরার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সরকারী তোলারাম কলেজ শাখার আয়োজনে মানববন্ধনটি সরকারী তোলারাম কলেজ শাখার সভাপতি তাজউদ্দীন আহমাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহাম্মদ বারাকাতুল্লাহ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সরকারী তোলারাম কলেজ শাখার সহ-সভাপতি সোহেল হোসাইন,মোঃআনোয়ার হোসাইন,মোঃতানভীর,মোঃজুবাইর হোসেন,মোঃকাউসার আহম্মেদ,মোঃইকবাল হোসেন,আব্দুল হান্নান প্রমূখ

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu